পিএসএলে কবে যাচ্ছেন নাহিদ রানা-লিটন-রিশাদ

০৫ এপ্রিল ২০২৫, ০৪:০৭ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:৪১ AM
লিটন দাস, নাহিদ রানা ও রিশাদ হোসেন

লিটন দাস, নাহিদ রানা ও রিশাদ হোসেন © সংগৃহীত

আসন্ন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেয়েছেন লিটন দাস, নাহিদ রানা ও রিশাদ হোসেন; এটা বেশ পুরনো খবর। এবার এই তিন ক্রিকেটারকেই পিএসএলে খেলার অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ড্রাফট থেকে নাহিদকে দলে ভেড়ায় পেশোয়ার জালমি। টাইগার এই পেসারকে বাবর আজম, সাইম আইয়ুবদের সঙ্গে একই দলে দেখা যাবে। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলেই পাকিস্তান সফরে যাবেন নাহিদ। ফলে, আসরে নিজেদের প্রথম ৫ ম্যাচ মিস করতে পারেন তরুণ এই পেসার।

এদিকে ৮ এপ্রিল পিএসএল খেলার জন্য দেশ ছাড়বেন লিটন, এমনটাই জানা গিয়েছে। অন্যদিকে রোববারও (৬ এপ্রিল) প্রাইম ব্যাংকের হয়ে ডিপিএলের ম্যাচ খেলবেন রিশাদ। এরপর পিএসএলে যোগ দিবেন, এমনটি জানিয়েছেন তার দলের কোচ।

পিএসএলের প্লেয়ার্স ড্রাফটে সিলভার ক্যাটাগরি থেকে রিশাদ হোসেনকে দলে ভিড়িয়েছে লাহোর ক্যালান্দার্স। রিশাদের মতোই সিলভার ক্যাটাগরি থেকে লিটনকে দলে টেনেছে করাচি কিংস। এ ছাড়া গোল্ড ক্যাটাগরি থেকে নাহিদ রানাকে দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি।

 

স্টেট ইউনিভার্সিটি ও বেঙ্গল মিটের মধ্যে সমঝোতা স্মারক
  • ২৩ নভেম্বর ২০২৬
আসামিকে ছিনিয়ে নিতে থানায় হামলার অভিযোগ, আহত ৭ পুলিশ
  • ২৩ নভেম্বর ২০২৬
গোয়েন্দা তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়…
  • ২৩ নভেম্বর ২০২৬
ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে দুই এমপি
  • ২৩ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে ফাহিম সালেহের নামে স্কলারশিপ ও উদ্যো…
  • ২৩ নভেম্বর ২০২৬
বেনাপোল সীমান্তে সমাবেশ করে শেখ হাসিনাকে দেশে ফিরতে বললেন ব…
  • ২৩ নভেম্বর ২০২৬