হায়দরাবাদকে হারিয়ে যা বললেন কলকাতা অধিনায়ক

০৪ এপ্রিল ২০২৫, ১১:৫২ AM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:৪৭ AM
কলকাতা-হায়দ্রাবাদের ম্যাচ

কলকাতা-হায়দ্রাবাদের ম্যাচ © সংগৃহীত

সবশেষ দুই ম্যাচ থেকে শিক্ষা নিয়ে জয়ে ফিরেছে কলকাতা নাইট রাইডার্স। বৃহস্পতিবার (৩ এপ্রিল) সানরাইজার্স হায়দরাবাদকে ৮০ রানের বড় ব্যবধানে হারানোর পর এমনটাই জানালেন, কেকেআর অধিনায়ক আজিঙ্কা রাহানে। এ ছাড়া এই জয়কে দলগত পারফরম্যান্সের সাফল্য হিসেবেও উল্লেখ্য করেছেন তিনি।

ম্যাচ জয়ের পর রাহানে বলেন, ‘এই ম্যাচটা আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। বড় ব্যবধানে জয়টা গুরুত্বপূর্ণ। টস জিতলে আমরাও হয়তো আগে বোলিং করতাম। ইনিংসের শুরুতেই ২ উইকেট চলে যাওয়ার পর অন্তত ৬ ওভার পর্যন্ত ২২ গজে টিকে থাকার লক্ষ্য ছিল আমাদের।’

তিনি যোগ করেন, ‘ক্রিকেটীয় শট খেলার উপর গুরুত্ব দিয়েছিলাম আমরা। অযথা ঝুঁকি নিতে চাইনি ওই সময়। কারণ, আমরা জানতাম, হাতে উইকেট থাকলে আমাদের পরের দিকের ব্যাটাররা শেষ দিকে দ্রুত রান তুলে নিতে পারবে।’

মিডল-অর্ডারের পারফরম্যান্স নিয়ে কেকেআর দলপতি বলেন, ‘দলের ব্যাটিংয়ে আমি খুশি। শেষ দুই ম্যাচে আমরা প্রত্যাশা অনুযায়ী ব্যাট করতে পারিনি। তবে আমরা ভুলগুলো থেকে শিক্ষা নিয়েছি। হায়দরাবাদের বিপক্ষে এই ব্যাটিং তারই ফল।’

রাহানে যোগ করেন, ‘রিংকু সিং এবং ভেঙ্কেটেশ আইয়ার দুর্দান্ত খেলেছে। ওরা জানত রমনদীপ সিং, আন্দ্রে রাসেল, মইন আলির মতো ব্যাটাররা আছে। তাই সাহসী ব্যাটিং করতে পেরেছে। আমরা চেয়েছিলাম ১৫ ওভার পর্যন্ত স্বাভাবিক ব্যাট করতে। শেষ পাঁচ ওভার মেরে খেলার পরিকল্পনা ছিল।’

৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে নেদারল্যান্ডের, করুন আবেদন
  • ০৫ অক্টোবর ২০২৬
মাউশির প্রজেক্টে পদায়ন শিক্ষা ক্যাডারের ‘উই অল আর শেখ হাসিন…
  • ০৫ অক্টোবর ২০২৬
ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬