এসএসসি পরীক্ষা বাদ দিয়ে খেলাকে বেছে নিলেন এশিয়া কাপজয়ী তামিম

০২ এপ্রিল ২০২৫, ০১:১৫ AM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১২:০৫ PM
আজিজুল হাকিম তামিম

আজিজুল হাকিম তামিম © সংগৃহীত

গেল বছর যুবা এশিয়া কাপে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন আজিজুল হাকিম তামিম। ব্যাট হাতে টুর্নামেন্টজুড়ে দারুণ ভূমিকা রেখেছিলেন টাইগার এই ক্রিকেটার। পাশাপাশি বল হাতেও দারুণ সক্ষমতা দেখিয়েছিলেন তামিম। তার নেতৃত্বে ফাইনালে ভারতকে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জয় করে বাংলাদেশের যুবারা। 

গেল বছরের ডিসেম্বরে এশিয়া কাপের পরে আর যুবাদের খেলা ছিল না। তবে তরুণ ক্রিকেটারদের নিয়ে ক্যাম্প ও অনুশীলনের মতো প্রস্তুতি নিয়মিত হয়েছে। চলতি এপ্রিলে শ্রীলঙ্কা যুবাদের বিপক্ষে ৬ ম্যাচের ওয়ানডে খেলতে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সেখানে অধিনায়ক তামিমের খেলা নিয়ে তৈরী হয়েছিল শঙ্কা, তবে কেটেছে সেই শঙ্কা।  

আগামী ১০ এপ্রিল থেকে বাংলাদেশে শুরু হতে যাচ্ছে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা। যেখানে যশোরের একটি স্কুল থেকে পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল তামিমের। তবে এবারের সেশনে পরীক্ষা দিচ্ছেন না যুবা এই ক্রিকেটার। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজকেই বেছে নিয়েছেন তামিম। 

বিসিবি সূত্র জানিয়েছে যে, তামিমকে পরীক্ষার জন্য ছাড়পত্র দেওয়া হয়েছিল। তবে লঙ্কান সিরিজকেই এগিয়ে রাখলেন তামিম। তার পরিবারও অবশ্য বিষয়টি মেনে নিয়েছেন। খেলাধূলার ক্ষেত্রে পরিবার থেকে সবসময়ই সাপোর্ট পেয়ে থাকেন এই ক্রিকেটার। তামিমের বাবা, মা, ভাই সবসময় পাশে থাকেন ছায়ার মতো। পরিবার সূত্রে জানা গিয়েছে, তামিমের ইচ্ছে রয়েছে ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করার। 

আগামী ২৪ এপ্রিল ওয়ার্ম-আপ ম্যাচ দিয়ে শ্রীলঙ্কা সফর শুরু হবে যুবা ক্রিকেটারদের। এরপর ২৬ এপ্রিল হবে প্রথম ওয়ানডে, দুই দিন পর দ্বিতীয়টি। এরপর পহেলা মে, ৩ মে, ৬ ও ৮ মে বসবে বাকি ম্যাচগুলো। সিরিজের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে হাম্বানটোটায়। তবে খেলা কখন শুরু হবে, সেটি এখনও নির্ধারণ করা হয়নি। 

 

ভারতে এমপি আনার খুনের দুই বছর—তদন্তে নেই অগ্রগতি
  • ১৩ মে ২০২৬
৮ বছর পর সাতক্ষীরা জেলা ছাত্রদলের নতুন কমিটি, নেতৃত্বে রায়…
  • ১৩ মে ২০২৬
হামের চিকিৎসায় সরকারকে ১০টি ভেন্টিলেটর দিল রেডিয়েন্ট
  • ১৩ মে ২০২৬
যক্ষ্মা চিকিৎসায় এক কোটি ৭০ লাখ অ্যান্টি-টিবি ওষুধ কিনবে সর…
  • ১৩ মে ২০২৬
আট বিভাগে স্বাস্থ্যসেবা পাবেন জবি শিক্ষার্থীরা
  • ১৩ মে ২০২৬
ওয়ালটনের আরও ৪ মডেলের স্মার্ট ওয়াশিং মেশিন উন্মোচন
  • ১৩ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9