ঈদের শুভেচ্ছা বার্তায় যা বললেন মাহমুদউল্লাহ-হৃদয়-লিটনরা

৩১ মার্চ ২০২৫, ০৫:৫৮ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১২:১০ PM
ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেটাররা

ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেটাররা © সংগৃহীত

মুসলমানদের জন্য অন্যতম বড় আনন্দ উৎসব পবিত্র ঈদুল ফিতর। দেশব্যাপী আজ (৩১ মার্চ) এই ‍বিশেষ দিনটি পালন করছেন সর্বস্তরের মানুষ। বাংলাদেশের ক্রিকেটাররাও আনন্দঘন উৎসবে পরিবারের সঙ্গে কাটানো মুহূর্ত ভাগাভাগি করার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন। 

গ্রামের বাড়িতে ঈদ উদ্‌যাপন করছেন টাইগার ব্যাটার তাওহীদ হৃদয়। নিজের বাবার সঙ্গে ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে হৃদয় লিখেছেন, ‘দেশের মাটিতে আছি, গ্রামের ঈদগাহে নামাজ আদায় করলাম, বাবা-মায়ের হাসিমুখ দেখতে পেলাম, একজীবনে আর কি লাগে! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা সবাইকে। আল্লাহ আপনার এবং আপনার পরিবারের ওপর রহমত নাজিল করুক। আল্লাহু আকবার, ঈদ মোবারক।’

এদিকে হাসপাতাল থেকে ফিরে বর্তমানে বাড়িতেই অবস্থান করছেন তামিম ইকবাল। ঈদ উপলক্ষ্যে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তামিম লিখেছেন, ‘এই ঈদে আল্লাহ আপনার সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও সুখ বয়ে আনুক। ঈদ মোবারক।’ 

অন্যদিকে মাহমুদউল্লাহ রিয়াদও ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘ঈদের সুন্দর সকাল।’

পরিবারের সঙ্গে ছবি প্রকাশ করে লিটন দাস লিখেছেন, ‘উৎসবে মাতোয়ারা সবাইকে ঈদ মোবারক। এই উপলক্ষ্য আমাদের আরও বিনয়ী এবং মানুষের প্রতি সহানুভূতিশীল করে তুলবে বলে প্রত্যাশা। একসঙ্গে আমরা একটি শান্তিপূর্ণ বিশ্ব গড়তে পারব।’

অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন লিখেছেন, ‘আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। প্রথমবারের মতো মেয়েকে নিয়ে ঈদ উদযাপন, আলহামদুলিল্লাহ অনুভূতিটা অসাধারণ। সবশেষে বলতে চাই সবার ঈদ কাটুক আনন্দ ও নিরাপদময়।’

কওমি মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ, ৯৯৯ নম্বরে ফোনের প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিরুদ্ধে বিক্ষোভে নাম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল, গালিগালাজ করে ফেসবুকে ভিডিও ছাড়…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
৫ দফা দাবিতে মাভাবিপ্রবির পরিবহন অফিসে তালা, আন্দোলনে শিক্ষ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নেদারল্যান্ডসে, করুন আবেদন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কলকাতায় ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য যে নির্দেশনা দিল হাইকমি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬