যে কারণে তাসকিনের কাছে ঈদ স্পেশাল

৩১ মার্চ ২০২৫, ০৫:৪৭ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১২:১০ PM
পরিবারের সঙ্গে তাসকিন

পরিবারের সঙ্গে তাসকিন © সংগৃহীত

বিপুল উৎসব-উচ্ছ্বাসের সঙ্গে সোমবার (৩১ মার্চ) বাংলাদেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর। এই উপলক্ষ্যে বেশ কিছুদিন ধরেই ছুটিতে রয়েছেন টাইগার ক্রিকেটাররা। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করছেন তারা। যাদের অনেকেই নিজ নিজ বাড়িতে ঈদের ছুটি কাটাতে ছুটে গেছেন। তাসকিন আহমেদ অবশ্য পরিবারের সঙ্গে ঢাকাতেই সময়টা উপভোগ করছেন।

এদিকে ঈদের নামাজের পর সকালে গণমাধ্যমের মুখোমুখি হন ডানহাতি এই পেসার। সেখানে জানিয়েছেন, ঈদ নিয়ে নিজের আনন্দের কথা। তাসকিনের সঙ্গে নামাজ আদায় করতে তার বাবা ও ছেলে তাসফিনও গিয়েছিলেন।

তাসকিন জানিয়েছেন, 'আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞ যে পুরো পরিবার একসঙ্গে ঈদ করতে পারছি। এটা অনেক বড় সৌভাগ্য এবং আল্লাহর প্রতি অনেক ধন্যবাদ।’

পরিবারের কথা জানিয়ে তাসকিন বলেন, ‘পরিবারের সঙ্গে ঈদ সবসময় স্পেশাল। ছোটবেলার মতো এখনও ঈদগায় আসি নামাজ আদায় করতে।’

এদিকে ঈদ শেষে অবশ্য খুব বেশি বিশ্রামের সময় পাচ্ছেন না ক্রিকেটাররা। আগামী ৬ এপ্রিল থেকে শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) নবম রাউন্ডের খেলা। গ্রুপ পর্বের খেলা শেষেই অবশ্য জাতীয় দলের ক্রিকেটাররা জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের ক্যাম্পে যোগ দেবেন।

৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে নেদারল্যান্ডের, করুন আবেদন
  • ০৫ অক্টোবর ২০২৬
মাউশির প্রজেক্টে পদায়ন শিক্ষা ক্যাডারের ‘উই অল আর শেখ হাসিন…
  • ০৫ অক্টোবর ২০২৬
ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬