মিরপুরেই ঈদ উদযাপন নারী ক্রিকেটারদের

৩১ মার্চ ২০২৫, ০৫:৩২ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১২:১০ PM
মিরপুরেই ঈদ উদযাপন নারী ক্রিকেটারদের

মিরপুরেই ঈদ উদযাপন নারী ক্রিকেটারদের © সংগৃহীত

নারী বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে চলতি সপ্তাহেই পাকিস্তানে পাড়ি জমাবে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ দল। আগামী ৫ থেকে ১৯ এপ্রিল লাহোরে বিশ্বকাপ বাছাইপর্ব অনুষ্ঠিত হবে। সে কারণে নারী ক্রিকেটারদের ঈদুল ফিতরের ছুটি মেলেনি। মিরপুরে ক্যাম্পেই ঈদ উদযাপন করছেন জ্যোতি-নাহিদারা। 

আগামী ৩ এপ্রিল পাকিস্তানের উদ্দেশ্যে রওনা করবে টাইগ্রেসরা। কিছুদিন আগে থেকেই শুরু হয় নারী দলের ক্যাম্প। যার অংশ হিসেবে গতকালও অনুশীলন করেছিল জ্যোতিরা। যদিও এদিন ছিল না মাঠের কোনো কার্যক্রম, ফিল্ডিং অনুশীলন হয়েছে কেবল।

সোমবার (৩১ মার্চ) নারী ক্রিকেটাররা ঈদ উদযাপন করেছেন মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের একাডেমি ভবনে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক ছবি প্রকাশ করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন নারী ক্রিকেটাররা। পরিবারের চেয়ে দূরে থাকা এসব ক্রিকেটারকে একসঙ্গে ঈদের সাজে গ্রুপ ছবি তুলতে দেখা গেছে।

বিশ্বকাপ বাছাইয়ে আগামী ১০ এপ্রিল নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতির দল, প্রতিপক্ষ থাইল্যান্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়। বাংলাদেশের বাকি ম্যাচগুলো যথাক্রমে ১৩ এপ্রিল আয়াল্যান্ড (দিবারাত্রি), ১৫ এপ্রিল স্কটল্যান্ড (দিবারাত্রি), ১৭ এপ্রিল ওয়েস্ট ইন্ডিজ ও ১৯ এপ্রিল স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে। 

দিনের ম্যাচ সকাল ১০টা এবং দিবারাত্রির ম্যাচগুলো শুরু হবে দুপুর আড়াইটায়। টুর্নামেন্টের সব ম্যাচই হবে লাহোরের দুটি মাঠ— গাদ্দাফি স্টেডিয়াম ও ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে।

স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬