আইপিএলে যে বিরল অভিজ্ঞতা হলো রশিদ খানের

৩০ মার্চ ২০২৫, ০৩:৫৩ PM , আপডেট: ০৩ জুলাই ২০২৫, ০৫:৫৬ PM
রশিদ খান

রশিদ খান © সংগ্রহ

পাওয়ার প্লেতে এক ওভার বোলিং করে দিলেন স্রেফ ৪ রান। পরে আরেক ওভারে ৬ রান। এরপর আর বোলিং পেলেন না রাশিদ খান। তাতে আইপিএলে বিরল এক অভিজ্ঞতা হলো আফগানিস্তানের এই তারকা লেগ স্পিনারের।

গুজরাট টাইটান্সের হয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে শনিবার ২ ওভারে ১০ রান দিয়ে উইকেটশূন্য থাকেন রাশিদ। আইপিএলে ২০ ওভারের কোনো ইনিংসে তার কোটার চার ওভার পূর্ণ না হওয়ার প্রথম ঘটনা এটিই।

পরিসংখ্যানেই ফুটে উঠছে, কতটা গুরুত্বপূর্ণ তার বোলিং।

অবশ্য রাশিদের বাকি দুই ওভার ছাড়াই ২০ ওভারে মুম্বাইকে ১৬০ রানে থামিয়ে ৩৬ রানের জয় তুলে নেয় শুবমান গিলের নেতৃত্বাধীন গুজরাট।

২০১৭ সাল থেকে নিয়মিত আইপিএলে খেলছেন রাশিদ। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে এখন পর্যন্ত ১২৩ ম্যাচে ওভারপ্রতি ৬.৮৬ করে রান দিয়ে তার উইকেট ১৫০টি।

ট্যাগ: ক্রিকেট
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে নেদারল্যান্ডের, করুন আবেদন
  • ০৫ অক্টোবর ২০২৬
মাউশির প্রজেক্টে পদায়ন শিক্ষা ক্যাডারের ‘উই অল আর শেখ হাসিন…
  • ০৫ অক্টোবর ২০২৬
ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬