বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ালেন তারকা পেসার

৩০ মার্চ ২০২৫, ০১:০৬ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:২০ AM
জাহানারা আলম

জাহানারা আলম © সংগৃহীত

মানসিক স্বাস্থ্যের সমস্যা দেখিয়ে জাতীয় দল থেকে অনির্দিষ্টকালের বিরতিতে গিয়েছিলেন তারকা পেসার জাহানারা আলম। এজন্য সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও তিনি ছিলেন না। নারী ডিপিএলেও খেলেননি ডানহাতি এই পেসার। 

এদিকে  ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের জন্য ঘোষিত স্কোয়াডেও নাম নেই তার। এরই মাঝে  বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন তিনি।

বর্তমানে অস্ট্রেলিয়াতে অবস্থান করছেন জাহানারা। সেখানে লিগ ক্রিকেটেই ব্যস্ত সময় কাটছে তার। কবে নাগাদ দেশে আসবেন বা ফিরবেন কি না, সেটিও অনিশ্চিত। এজন্য আগেই বিসিবিকে জাহানারা বলেছিলেন, কেন্দ্রীয় চুক্তি থেকে তার নাম সরিয়ে দিতে। এবার তার নাম বাদ পড়ল চুক্তি থেকে।

এ প্রসঙ্গে বিসিবির নারী বিভাগের নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন জানিয়েছেন, জাহানারা আগেই জানিয়েছিল তার নাম চুক্তির বাইরে রাখার জন্য। আমরা সেটি এখন বিবেচনা করলাম।

এর আগে, কেন্দ্রীয় চুক্তি নিয়ে জাহানারা বলেছিলেন, ‘আমার ছুটির জন্য যে ই-মেইল করেছি সেখানেই বলেছিলাম। আমি যেহেতু খেলছি না, ছুটি নিচ্ছি, আমি চাচ্ছিলাম যে আমাকে সেন্ট্রাল কন্ট্রাক্টের বাইরে রাখতে। আমি অনুরোধ করেছিলাম, পরে সুমন ভাই আমাকে ফোন করে বলেন যে তোমাকে সেন্ট্রাল চুক্তিতে আপাতত রেখেছি, ছুটি নাও, অসুবিধা নেই। আমি বলেছিলাম যে আমাকে রাইখেন না। পরে আবারও ফোন দিয়েছিলেন, উনাদের সঙ্গে আবার কথা হয়েছে এভাবে।’

প্রসঙ্গত, গত ২১ ডিসেম্বর সভা শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ১৮ জন খেলোয়াড়কে কেন্দ্রীয় চুক্তি এবং ৩০ জনকে জাতীয় চুক্তিতে নেওয়া হয়েছে। নারী ক্রিকেটাররা বেতন পাবেন চারটি গ্রেডে। এর মধ্যে ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরির খেলোয়াড়দের বেতন ২০২৩-২৪ মৌসুমের চেয়ে মাসে ২০ হাজার টাকা বাড়ানো হয়েছে। আর ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরির খেলোয়াড়দের বেতন বেড়েছে মাসে ১০ হাজার টাকা করে। এর বাইরে ৩০ ক্রিকেটার রয়েছেন ঘরোয়া চুক্তির অধীনে।

শিক্ষকদের বদলির তথ্য ইনপুটের সময়সীমা কি আজই শেষ হচ্ছে
  • ২৫ জুন ২০২৬
খামারের টিনের চাল থেকে পড়ে সাবেক ছাত্রলীগ সভাপতির মৃত্যু
  • ২৫ জুন ২০২৬
সায়েদাবাদ এলাকার শীর্ষ ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী মিলন গ্রে…
  • ২৫ জুন ২০২৬
বিশ্বকাপে লাল কার্ড খাওয়ায় শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনার অ…
  • ২৫ জুন ২০২৬
শীর্ষ মাদক ব্যবসায়ী ফিরোজ গ্রেপ্তার
  • ২৫ জুন ২০২৬
কোনেকে ফাউল করে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম কঠোর শাস্তি পেলেন …
  • ২৫ জুন ২০২৬