তরুণ স্পিনার খুঁজতে ‘স্পিনার হান্ট’ উদ্যোগ বিসিবির

২৯ মার্চ ২০২৫, ১২:৫১ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:১৪ PM
বিসিবি লোগো

বিসিবি লোগো © সংগৃহীত

একসময় দেশের ক্রিকেটে নিয়মিত বোলিং হান্ট হতে দেখা যেত। বিশেষ করে পেস বোলিং হান্ট। সময়ের পরিক্রমায় সেটা কমতে শুরু করেছে। তবে এবার দেশের বিভিন্ন স্থান থেকে স্পিনার খুঁজে বের করতে নামছে বিসিবি। চলতি বছরের জুনে তরুণ স্পিনার খুঁজতে ‘স্পিনার হান্ট’ কার্য্রক্রম পরিচালনা করবে বিসিবি।

বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের অধীনে খোঁজা হবে সব ধরনের স্পিনার। গেম ডেভেলপমেন্টের ম্যানেজার আবু ইনাম মোহাম্মদ কায়সার ঢাকা পোস্টকে জানিয়েছেন এই স্পিনার হান্টের কথা।

তিনি বলছিলেন, ‘জুনে আমরা একটা স্পিন হান্ট করব। যেখানে থাকবে সব ধরনের স্পিনাররা। এবার অফ স্পিনার, লেগ স্পিনার, বাঁহাতি স্পিনার, রহস্য স্পিনার, সব ধরনের স্পিনার মিলিয়েই অনুষ্ঠিত হবে স্পিন হান্ট। এটা বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে। বিদেশি কোচের সঙ্গে দেশি কোচরাও থাকবেন সেখানে।’

গেম ডেভালপমেন্টের স্পিন কোচ শাহেদ মেহমুদের নেতৃত্বেই হবে মূলত এই স্পিনার হান্ট। এর আগে গেল বছরের নভেম্বর-ডিসেম্বরে মিরপুরের একাডেমি মাঠ ও ইনডোরের বাইরের মাঠে চলেছিল ক্যাম্প।

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬