লিটনের সাবেক সতীর্থ এবার করাচি কিংসের প্রধান কোচ

২৮ মার্চ ২০২৫, ১১:০৪ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:১৮ PM
রাজশাহী রয়েলস দল

রাজশাহী রয়েলস দল © সংগৃহীত

ইংলিশ অলরাউন্ডার রবি বোপারা বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বেশ পরিচিত নাম ছিলেন। বিপিএলের ২০২০ মৌসুমে রাজশাহী রয়েলসের হয়ে খেলেছিলেন তিনি। একই দলে ওপেনার হিসেবে লিটন কুমার দাস টুর্নামেন্ট মাতিয়েছেন। সেবার রাজশাহীর হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন উইকেটরক্ষক এই ব্যাটার।

এবার ফের এক বিন্দুতে মিলিত হলেন সেই লিটন ও রবি। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচি কিংসে ফের দেখা হচ্ছে ২০২০ সালে বিপিএল শিরোপা জেতা এই দুই সদস্যের। তবে লিটন খেলোয়াড় হিসেবে অংশ নিলেও দলটির প্রধান কোচ হচ্ছেন রবি বোপারা। এ ছাড়া দলটির সহকারী কোচ হিসেবে মোহাম্মদ মাসরুরের নাম ঘোষণা করা হয়েছে।

করাচি কিংসকে এবার অস্ট্রেলীয় তারকা ডেভিড ওয়ার্নার নেতৃত্ব দেবেন। এ ছাড়াও অ্যাডাম মিলনে, জেমস ভিন্স, কেন উইলিয়ামসন, হাসান আলী, খুশদিল শাহ, মোহাম্মদ নবীর মতো তারকা দলে আছেন।

এদিকে করাচির একাদশে সুযোগ পেতে টিম সেইফার্টের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে লিটনকে। মূলত সেইফার্টের ব্যাকআপ হিসেবেই তাকে দলে নেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন করাচির সতীর্থ শান মাসুদ। 

অন্যদিকে একাদশে সুযোগ পাওয়ার নিশ্চয়তা না থাকলেও পুরো আসরের জন্যই এনওসি পাচ্ছেন লিটন। এজন্য জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে বিশ্রাম পাচ্ছেন এই ওপেনার। 

একনজরে করাচি কিংসের স্কোয়াড: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), অ্যাডাম মিলনে, লিটন দাস, আব্বাস আফ্রিদি, জেমস ভিন্স, কেইন উইলিয়ামসন, হাসান আলী, খুশদিল শাহ, মোহাম্মদ নবী, ওমর বিন ইউসুফ, মির্জা মামুন ইমতিয়াজ, রিয়াজউল্লাহ, ফাওয়াদ আলী, শান মাসুদ, আমের জামাল, ইরফান খান নিয়াজি, টিম সেইফার্ট, জাহিদ মাহমুদ, আরাফাত মিনহাস, মীর হামজা।

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬