প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসরের ঘোষণা হেনরিক্সের

২৮ মার্চ ২০২৫, ০৭:২৩ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:১৯ PM
মোয়েসিস হেনরিক্স

মোয়েসিস হেনরিক্স © সংগৃহীত

প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন নিউ সাউথ ওয়েলসের অধিনায়ক মোয়েসিস হেনরিক্স। ২০২৪-২৫ মৌসুমে বেশকিছু ম্যাচে অনুপস্থিত ছিলেন তিনি। 

৩৮ বছর বয়সী হেনরিক্স অস্ট্রেলিয়ার টেস্ট দলের সদস্য ছিলেন। ওয়ানডে কাপে নিউ সাউথ ওয়েলসের হয়ে খেলবেন তিনি। বিগ ব্যাশ লিগে সিডনি সিক্সার্সের হয়ে তার বর্তমান চুক্তির মেয়াদ আর মাত্র এক মৌসুম বাকি। এই দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন তিনি। 

নভেম্বর থেকে শেফিল্ড শিল্ডে নিউ সাউথ ওয়েলসের হয়ে হেনরিক্স মাঠে নামেননি। এই মৌসুমকে সামনে রেখে ওয়ানডে অধিনায়কের দায়িত্ব পাওয়ার জ্যাক এডওয়ার্ডস বাকি ম্যাচগুলোতে দলের নেতৃত্বে থাকবেন। শিল্ড ফাইনালে খেলাই এখন এনএসডব্লিউর মূল লক্ষ্য। 

হেনরিক্স বলেন, ‘এ বছর বড়দিনের আগে আমি শেফিল্ড শিল্ড ক্রিকেটে না খেলার বিষয়টি প্রায় চূড়ান্ত করে ফেলেছিলাম। দীর্ঘদিন এই দলকে নেতৃত্ব দেওয়া সত্যিই সৌভাগ্যের। যদিও এখানে শুধুমাত্র খেললেই হয় না, পারফর্মও করতে হয়। আমি এখনও শারিরীকভাবে ফিট আছি। কিন্তু এই মুহূর্তে আমি বড় ফর্মেটের ক্রিকেটে মনোযোগী হতে চাই। আমাদের দলে বেশ কয়েকজন প্রতিভাবান তরুণ রয়েছে। তারাই এখন দায়িত্ব গ্রহণ করবে। আমি বাইরে থেকে নিখুঁত দৃষ্টিতে তাদের উপর নজর রাখবো। এই দীর্ঘ যাত্রায় যারা আমাকে এগিয়ে যাবার জন্য সহযোগিতা করেছে তাদের সবাইকে ধন্যবাদ।’

সব মিলিয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে ৩৪ দশমিক ৮৪ গড়ে ১৩টি সেঞ্চুরিসহ ৬ হাজার ৮৩০ রান ও ৩০ দশমিক ৭৫ গড়ে ১২৭ উইকেট সংগ্রহ করেছেন হেনরিক্স।  

২০১৩ সালে চেন্নাইয়ে ভারতের বিপক্ষে অভিষেক টেস্টে দুই ইনিংসে তার কাছ থেকে এসেছিল ৬৮ ও অপরাজিত ৮১ রানের ইনিংস। কিন্তু পরবর্তী তিন ম্যাচে ডাবল অঙ্কে পৌঁছাতে পারেননি। এর মধ্যে ২০১৬ সালে দুটি ম্যাচ ছিল ভারত ও একটি শ্রীলঙ্কার বিপক্ষে।

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬