জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফ্রিকা-নিউজিল্যান্ড

২৭ মার্চ ২০২৫, ০৯:২৬ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:২৭ PM
জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফ্রিকা-নিউজিল্যান্ড

জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফ্রিকা-নিউজিল্যান্ড © সংগৃহীত

আগামী জুন থেকে আগস্ট পর্যন্ত ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট সিরিজ এবং ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে জিম্বাবুয়ে।

আগামী ২৮ জুন থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ শুরু করবে রোডেশিয়ানরা। ২০১৪ সালে জিম্বাবুয়ের মাটিতে সর্বশেষ টেস্ট খেলেছে প্রোটিয়ারা।

এ ছাড়া ৬ জুলাই থেকে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা। টেস্ট শেষে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে নিয়ে ১৪ জুলাই থেকে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে জিম্বাবুয়ে। 

২৪ জুলাই পর্যন্ত লিগ পর্বে একে অপরের বিপক্ষে দু’টি করে ম্যাচ খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ফাইনাল খেলবে ২৬ জুলাই। টুর্নামেন্টের সব ম্যাচ হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে।

এর আগে, অস্ট্রেলিয়া ও পাকিস্তানকে নিয়ে ২০১৮ সালের জুলাইয়ে সর্বশেষ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করেছিল জিম্বাবুয়ে। 

৩০ জুলাই থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ শুরু করবে জিম্বাবুয়ে। ৭ আগস্ট দ্বিতীয় টেস্ট খেলতে নামবে দু’দল। ২০১৬ সালে সর্বশেষ জিম্বাবুয়ের মাটিতে টেস্ট খেলেছে নিউজিল্যান্ড। 

দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের চার ম্যাচ হবে বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে। 

দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে নিয়ে ঘরের মাঠের সিরিজকে উচ্ছসিত জিম্বাবুয়ে ক্রিকেটের (জেডসি) ব্যবস্থাপনা পরিচালক গিভমোর মাকোনি। 

তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট এবং রোমাঞ্চকর টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজের আয়োজন করা জিম্বাবুয়ের ক্রিকেটের উন্নতির জন্য দারুণ এক পদক্ষেপ। আমরা দলগুলোকে স্বাগত জানাতে এবং আমাদের ক্রিকেট ভক্তদের জন্য দুর্দান্ত ক্রিকেট আসর উপহার দেওয়ার জন্য মুখিয়ে আছি।’

জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ:

২৮ জুন-২ জুলাই: প্রথম টেস্ট, কুইন্স স্পোর্টস ক্লাব
৬-১০ জুলাই: দ্বিতীয় টেস্ট, কুইন্স স্পোর্টস ক্লাব

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ:


১৪ জুলাই: জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা, হারারে স্পোর্টস ক্লাব
১৬ জুলাই: নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা, হারারে স্পোর্টস ক্লাব
১৮ জুলাই: জিম্বাবুয়ে-নিউজিল্যান্ড, হারারে স্পোর্টস ক্লাব
২০ জুলাই: জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা, হারারে স্পোর্টস ক্লাব
২২ জুলাই: নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা, হারারে স্পোর্টস ক্লাব
২৪ জুলাই: জিম্বাবুয়ে-নিউজিল্যান্ড, হারারে স্পোর্টস ক্লাব
২৬ জুলাই: ফাইনাল, হারারে স্পোর্টস ক্লাব

জিম্বাবুয়ে-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ

৩০ জুলাই-৩ আগস্ট: প্রথম টেস্ট, কুইন্স স্পোর্টস ক্লাব
৭-১১ আগস্ট: দ্বিতীয় টেস্ট, কুইন্স স্পোর্টস ক্লাব

ভারতে এমপি আনার খুনের দুই বছর—তদন্তে নেই অগ্রগতি
  • ১৩ মে ২০২৬
৮ বছর পর সাতক্ষীরা জেলা ছাত্রদলের নতুন কমিটি, নেতৃত্বে রায়…
  • ১৩ মে ২০২৬
হামের চিকিৎসায় সরকারকে ১০টি ভেন্টিলেটর দিল রেডিয়েন্ট
  • ১৩ মে ২০২৬
যক্ষ্মা চিকিৎসায় এক কোটি ৭০ লাখ অ্যান্টি-টিবি ওষুধ কিনবে সর…
  • ১৩ মে ২০২৬
আট বিভাগে স্বাস্থ্যসেবা পাবেন জবি শিক্ষার্থীরা
  • ১৩ মে ২০২৬
ওয়ালটনের আরও ৪ মডেলের স্মার্ট ওয়াশিং মেশিন উন্মোচন
  • ১৩ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9