পিএসএল খেলার অনুমতি পাচ্ছেন লিটন-রিশাদ, শর্তসাপেক্ষে নাহিদ

২৭ মার্চ ২০২৫, ০৭:০৪ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:২৮ PM
লিটন দাস, নাহিদ রানা ও রিশাদ হোসেন

লিটন দাস, নাহিদ রানা ও রিশাদ হোসেন © সংগৃহীত

আসন্ন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেয়েছেন লিটন দাস, নাহিদ রানা ও রিশাদ হোসেন; এটা বেশ পুরনো খবর। এবার এই তিন ক্রিকেটারকেই পিএসএলে খেলার অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি সূত্র জানিয়েছে, পুরো আসরের জন্যই এনওসি পেয়েছেন লিটন ও রিশাদ। তবে টুর্নামেন্টের মাঝপথে যোগ দেবেন নাহিদ।

আগামী ১১ এপ্রিল পিএসএলের দশম আসর শুরু হবে। এর চারদিন পর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। এই সিরিজের প্রথম টেস্ট শেষ করেই পিএসএলে যাবেন নাহিদ। ফলে, আসরে নিজেদের প্রথম ৫ ম্যাচ মিস করতে পারেন পেশোয়ার জালমির হয়ে খেলতে যাওয়া এই পেসার।

অন্যদিকে রোডেশিয়ানদের বিপক্ষে টেস্টে লিটনকে বিশ্রাম দেওয়া হতে পারে। তাই পিএসএলের শুরু থেকেই তার খেলতে বাঁধা নেই। এ ছাড়া ঘরের মাঠে রাজকীয় ফরম্যাটের ভাবনায় আপাতত নেই রিশাদ। ফলে, পিএসএলের শুরু থেকেই খেলতে পারবেন এই লেগি।

পিএসএলের প্লেয়ার্স ড্রাফটে সিলভার ক্যাটাগরি থেকে রিশাদ হোসেনকে দলে ভিড়িয়েছে লাহোর ক্যালান্দার্স। রিশাদের মতোই সিলভার ক্যাটাগরি থেকে লিটনকে দলে টেনেছে করাচি কিংস। এ ছাড়া গোল্ড ক্যাটাগরি থেকে নাহিদ রানাকে দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি।

শিক্ষকদের বদলির তথ্য ইনপুটের সময়সীমা কি আজই শেষ হচ্ছে
  • ২৫ জুন ২০২৬
খামারের টিনের চাল থেকে পড়ে সাবেক ছাত্রলীগ সভাপতির মৃত্যু
  • ২৫ জুন ২০২৬
সায়েদাবাদ এলাকার শীর্ষ ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী মিলন গ্রে…
  • ২৫ জুন ২০২৬
বিশ্বকাপে লাল কার্ড খাওয়ায় শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনার অ…
  • ২৫ জুন ২০২৬
শীর্ষ মাদক ব্যবসায়ী ফিরোজ গ্রেপ্তার
  • ২৫ জুন ২০২৬
কোনেকে ফাউল করে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম কঠোর শাস্তি পেলেন …
  • ২৫ জুন ২০২৬