‘তামিম ধূমপায়ী, তাকে আমরা ধূমপান করতে দিচ্ছি না’

২৭ মার্চ ২০২৫, ০৪:৩৩ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:২৯ PM
তামিম ইকবাল-ডা. শাহাবুদ্দিন তালুকদার

তামিম ইকবাল-ডা. শাহাবুদ্দিন তালুকদার © সংগৃহীত

হার্ট অ্যাটাকের পর থেকে হাসপাতালেই রয়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। তবে ঈদের আগেই তারকা এই ক্রিকেটার বাসায় ফিরতে পারবেন বলে জানিয়েছে এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ। 

এদিকে তামিমের পর্যবেক্ষণের দায়িত্বে থাকা ডা. শাহাবুদ্দিন তালুকদার অবশ্য সংবাদ সম্মেলনে রীতিমত বোমা ফাটিয়েছেন। তিনি জানিয়েছেন, ধূমপানে অভ্যস্ত তামিম। 

বৃহস্পতিবার (২৭ মার্চ) সংবাদ সম্মেলনে অধ্যাপক ডা. মোহাম্মদ শাহাবুদ্দিন তালুকদার বলেছেন, ‘এখন যেটা হবে, সেটা হলো রিহ্যাবিলিটেশন। রিস্ক ফ্যাক্টর মিটিগেশন, ওর যে রিস্কগুলো আছে। হি ইজ আ স্মোকার। হি হ্যাভ টু কুইট স্মোকিং। আর ওবেসিটি কন্ট্রোল করতে হবে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। স্মোকিংটা হঠাৎ করে ও ছাড়তে…, প্রথমে তো ও বলেছিল আমি ছাড়তেই পারব না। 

অন্যদিকে সাবেক এই অধিনায়ককে ধূমপানের বিকল্প ব্যবস্থাও ‘ভেপও’ নিতে নিষেধ করেছেন ডাক্তার। তার ভাষ্যমতে, ‘পরে বললো আস্তে আস্তে ছাড়বো, ভেপ নেবো। আমি বললাম না, ভেপ-ও নিতে পারবে না। ভেপে ক্যান্সারের ঝুঁকি থাকে। তারপর আজকে সকালে সে বুঝলো, আমি বললাম যে ঠিক আছে, নিকোটিন প্যাচ বা নিকোটিন গাম আমরা দিই, হি এক্সেপ্ট ইট এবং সে সিগারেট খাইতে চাচ্ছে, কিন্তু আমরা এলাউ করতেছি না। কারণ, এই সিগারেট খাইলে আবার উনার যে সমস্যাটা হইছিল, ভিটিপি; আবার হতে পারে।’

সংবাদ সম্মেলনে এভারকেয়ার হাসপাতালের মেডিকেল সার্ভিসেস ডিরেক্টর আরিফ মাহমুদও উপস্থিত ছিলেন। এ সময় তিনি জানান, শিগগিরই বাসায় ফিরতে পারবেন তামিম। 

আরিফ মাহমুদ বলেন, ‘তামিম ভালো আছেন, সুস্থ আছেন, খাওয়া দাওয়া করছেন। আজকে (স্যার) দেখার পর সিসিইউ থেকে তাকে রুমে পাঠিয়ে দেওয়া হবে। সেখানে এক বা দুইদিন পর্যবেক্ষণে রাখা হবে তাকে। এরপরই তিনি বাসায় যেতে পারবেন।’

কওমি মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ, ৯৯৯ নম্বরে ফোনের প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিরুদ্ধে বিক্ষোভে নাম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল, গালিগালাজ করে ফেসবুকে ভিডিও ছাড়…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
৫ দফা দাবিতে মাভাবিপ্রবির পরিবহন অফিসে তালা, আন্দোলনে শিক্ষ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নেদারল্যান্ডসে, করুন আবেদন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কলকাতায় ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য যে নির্দেশনা দিল হাইকমি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬