স্বাধীনতা দিবস প্রীতি ম্যাচে আকরাম-রাজ্জাকের জয়

২৬ মার্চ ২০২৫, ০৮:৩২ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৩৩ PM
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে  প্রীতি ক্রিকেট ম্যাচ

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ © বিসিবি

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত প্রীতি ক্রিকেট ম্যাচে ২৭ রানে জয় পেয়েছে আকরাম খানের নেতৃত্বাধীন লাল দল।

বুধবার (২৬ মার্চ) মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১০ রান জড়ো করে লাল দল। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন মেহরাব হোসেন অপি। ২০ বল মোকাবিলায় একটি চারের পাশাপাশি তিনটি ছক্কা হাঁকান তিনি। এ ছাড়া ৫ বাউন্ডারিতে ১১ বলে ২৫ রানের ক্যামিও সাজান হান্নান সরকার।

অন্যদের মধ্যে ফয়সাল হোসেন ডিকেন্স ৭ বলে ১৭, আব্দুর রাজ্জাক ১৪ বলে ১১* এবং ৪ বলে ৯ রান করে অপরাজিত থাকেন ডলার মাহমুদ।

সবুজ দলের হয়ে একটি করে উইকেট নেন মোহাম্মদ রফিক, হাসিবুল হোসেন শান্ত ও মুশফিক বাবু।

জবাবে নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেটে ৮৩ রান জড়ো করতে সমর্থ হয় সবুজ দল। দলের হয়ে ৩ চার ও ২ ছক্কায় ১২ বলে সর্বোচ্চ ২৯ রান করে অপরাজিত থাকেন তালহা জুবায়ের। এ ছাড়া ১৭ বলে ২৫ রান করেন রফিক।

লাল দলের হয়ে দুটি করে উইকেট নেন আব্দুর রাজ্জাক ও ফয়সাল হোসেন ডিকেন্স।

রাবিতে গবেষণার তহবিল বণ্টনে নতুন নীতি, গবেষকদের অগ্রাধিকার
  • ২৪ জুন ২০২৬
বাংলা-ইংরেজির পাশাপাশি চাইনিজ ও জাপানিজ ভাষা শিক্ষার উদ্যোগ…
  • ২৪ জুন ২০২৬
চার্জ দেওয়া শেষ, তবু প্লাগে চার্জার? বর্ষায় বাড়তে পারে ঝুঁকি
  • ২৪ জুন ২০২৬
মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে বিএনপির বিক…
  • ২৪ জুন ২০২৬
জবিতে দুই দিনব্যাপী রবীন্দ্র-নজরুল সংগীত উৎসব শুরু
  • ২৪ জুন ২০২৬
১৩ বছর পর অধ্যাপক হয়ে ফিরলেন এ কে এম ওয়াহিদুজ্জামান
  • ২৪ জুন ২০২৬