তামিমকে দেখতে হাসপাতালে যাচ্ছেন সাকিবের বাবা-মা

২৫ মার্চ ২০২৫, ০১:২১ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৪৪ PM

© সংগৃহীত

প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন সময়ে হার্ট অ্যাটাক করে সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে ভর্তি আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তাকে দেখতে হাসপাতালে যাচ্ছেন প্রিয় সতীর্থ ও বন্ধু সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা এবং মা শিরীন আক্তার। আজ মঙ্গলবার (২৫ মার্চ) তারা হাসপাতালে যাবেন বলে জানা গেছে। 

বন্ধুর জন্য নিজের জন্মদিনে সবার কাছে দোয়া চেয়েছিলেন সাকিব আল হাসান। এবার ছেলের অসুস্থ বন্ধুকে দেখতে হাসপাতালে যাচ্ছেন সাকিবের বাবা-মা। গতকাল রাতে এক পোস্টে সাকিব লিখেছেন, ‘আজ আমার জন্য বিশেষ দিন, কিন্তু মনটা পুরোপুরি আনন্দে নেই, কারণ আমার প্রিয় সতীর্থ ও বন্ধু তামিম ইকবাল অসুস্থ। মাঠে আমরা একসঙ্গে অনেক লড়াই করেছি, অনেক স্মৃতি রয়েছে, আর সবসময় চাইব আমাদের এই পথচলা আরও দীর্ঘ হোক।’

তামিমের সুস্থতা কামনা করে সাকিব আরও লিখেছেন, `তামিম, তুমি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় শক্তি। তোমার দ্রুত সুস্থতা ও মাঠে ফিরে আসার জন্য দোয়া করছি। ইনশাআল্লাহ, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে।' `তামিমের জন্য আপনার দোয়াই হবে, আমার জন্মদিনের সেরা উপহার। দোয়া করবেন—আমার ভাই তামিম যেন দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারে।'- যোগ করেন সাকিব। 

প্রসঙ্গত, প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। বুকে ব্যথা নিয়ে সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে যান। পরে জানা যায়, দুবার হার্ট অ্যাটাক হয়েছে তামিমের। হার্টে ব্লক ধরা পড়ার পর রিংও পরানো হয়েছে। 

জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে এবার নাহিদ-আসিফদের দোষলেন সাদিক …
  • ০১ নভেম্বর ২০২৬
খুতবায় হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় খতিবকে অব্যাহতি
  • ০১ নভেম্বর ২০২৬
সন্ধ্যার পর স্কুল-কলেজ শিক্ষার্থীদের রাস্তায় পেলেই গ্রেপ্তা…
  • ০১ নভেম্বর ২০২৬
টাকার বিনিময়ে আ. লীগ নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু…
  • ০১ নভেম্বর ২০২৬
পুকুরে লংমার্চের বাস, নিহত ১
  • ৩১ অক্টোবর ২০২৬
‘হুজুর, ঐ এ প্লাস আপনাদের দিলাম, পানিতে গুলে খান’— নকলের অভ…
  • ৩১ অক্টোবর ২০২৬