এখন কেমন আছেন তামিম ইকবাল?

২৫ মার্চ ২০২৫, ১১:৪৭ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৪৫ PM
তামিম ইকবাল

তামিম ইকবাল © সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সফল ব্যাটার ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। তার হার্টে রিং পরানো হয়েছে। ডাক্তাররা জানিয়েছেন, ৪৮ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখবেন তামিমকে। ক্রীড়াঙ্গনে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত প্রশ্ন, তামিম ইকবাল এখন কেমন আছেন? তার শারীরিক অবস্থার আর কোনো অবনতি হয়নি তো।

মঙ্গলবার (২৫ মার্চ) সকালে কেপিজে হাসপাতালে তামিমের চিকিৎসার দায়িত্বে থাকা এক চিকিৎসক জানিয়েছেন, কার্ডিয়াক কেয়ার ইউনিটেই কিছুটা হাঁটার চেষ্টা করেছেন তামিম। বর্তমানে কিছু সময়ের জন্য তাকে কেবিনে নিয়ে যাওয়া হয়েছে আত্মীয়–স্বজনের সঙ্গে দেখা করানোর জন্য। এরপর আবার নিবিঢ় পরিচর্যা কেন্দ্রে ফিরিয়ে নেওয়া হবে। 

তিনি আরও বলেন, এখন আগের চেয়ে অনেকটাই ভালো আছেন তামিম। তাকে নিয়ে থাকা শঙ্কাও ধীরে ধীরে কমছে।

প্রসঙ্গত, বিকেএসপিতে মোহামেডানের হয়ে ম্যাচ খেলতে এসে বুকে ব্যথা অনুভব করেন তামিম। পরে তাঁকে পাশেই কেপিজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরই মধ্যে ঢাকা থকে এয়ার অ্যাম্বুলেন্স উড়িয়ে নেওয়া হয় বিকেএসপির মাঠে। কিন্তু কেপিজে হাসপাতাল থেকে বিকেএসপিতে ফিরে হেলিকপ্টারে ওঠার আগেই জ্ঞান হারিয়ে ফেলেন তামিম। 

শারীরিক অবস্থার অবনতির কারণে তোলা যায়নি এয়ার অ্যাম্বুলেন্সেও। এরপর আবার কেপিজে বিশেষায়িত হাসপাতালে আনার পর তার বুকে ব্লক ধরা পড়ে। জরুরি ভিত্তিতে রিং পরানো হয়। 

কওমি মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ, ৯৯৯ নম্বরে ফোনের প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিরুদ্ধে বিক্ষোভে নাম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল, গালিগালাজ করে ফেসবুকে ভিডিও ছাড়…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
৫ দফা দাবিতে মাভাবিপ্রবির পরিবহন অফিসে তালা, আন্দোলনে শিক্ষ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নেদারল্যান্ডসে, করুন আবেদন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কলকাতায় ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য যে নির্দেশনা দিল হাইকমি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬