তামিমের জন্য আপনার দোয়াই হবে, আমার জন্মদিনের সেরা উপহার: সাকিব

২৪ মার্চ ২০২৫, ১১:৪৫ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৪৭ PM

© সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ম্যাচের আগে হৃদরোগে আক্রান্ত হন তামিম ইকবাল। এরপর হাসপাতালেও ভর্তি হন এবং সেখানে তার হার্টে রিং পরানো হয়। এবার তামিমের সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন সাকিব আল হাসান। তিনি লেখেন, তামিমের জন্য আপনার দোয়াই হবে, আমার জন্মদিনের সেরা উপহার। 

আজ ছিল সাকিবের ৩৮তম জন্মদিন। সোমবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। 

সাকিব তার পোস্টে লিখেছেন, আজ আমার জন্য বিশেষ দিন, কিন্তু মনটা পুরোপুরি আনন্দে নেই, কারণ আমার প্রিয় সতীর্থ ও বন্ধু তামিম ইকবাল অসুস্থ। মাঠে আমরা একসঙ্গে অনেক লড়াই করেছি, অনেক স্মৃতি রয়েছে, আর সবসময় চাইব আমাদের এই পথচলা আরও দীর্ঘ হোক।

তিনি আরো লেখেন, তামিম, তুমি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় শক্তি। তোমার দ্রুত সুস্থতা ও মাঠে ফিরে আসার জন্য দোয়া করছি। ইনশাআল্লাহ, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে। তামিমের জন্য আপনার দোয়াই হবে, আমার জন্মদিনের সেরা উপহার । দোয়া করবেন—আমার ভাই তামিম যেন দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারে!

এর আগে ভক্তদের সঙ্গে উদযাপন করার সময় এক ভিডিও বার্তায় সাকিব বলেন, আশা করি তামিম তাড়াতাড়ি সুস্থ হবে! ওর জন্য দোয়া করবেন সবাই! ওর পরিবারের জন্য ডিফিকাল্ট টাইমটা যেন পার হয় ভালোভাবে! ইনশাআল্লাহ তামিম সুস্থ হবে!

প্রসঙ্গত, ঢাকা প্রিমিয়ার লিগের অষ্টম রাউন্ডের ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ম্যাচের আগে হৃদরোগে আক্রান্ত হন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম। এর আগে, শাইনপুকুরের অধিনায়ক রায়হান রহমানের সঙ্গে টস করতে নামেন তামিম। টস-এর পর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

 

৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে নেদারল্যান্ডের, করুন আবেদন
  • ০৫ অক্টোবর ২০২৬
মাউশির প্রজেক্টে পদায়ন শিক্ষা ক্যাডারের ‘উই অল আর শেখ হাসিন…
  • ০৫ অক্টোবর ২০২৬
ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬