ইমনের সেঞ্চুরিতে জয়রথ অব্যাহত আবাহনীর

২৪ মার্চ ২০২৫, ০৮:৩৩ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৪৮ PM
ইমনের সেঞ্চুরিতে জয়রথ অব্যাহত আবাহনীর

ইমনের সেঞ্চুরিতে জয়রথ অব্যাহত আবাহনীর © সংগৃহীত

ওপেনার পারভেজ হোসেন ইমনের সেঞ্চুরিতে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শীর্ষস্থান ধরে রেখেছে আবাহনী লিমিটেড। অষ্টম রাউন্ডে ধানমন্ডি স্পোর্টস ক্লাবকে ৫ উইকেটে হারিয়েছে আবাহনী। এই জয়ে ৮ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আবাহনী লিমিটেড। ৮ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টমস্থানে ধানমন্ডি।

সোমবার (২৪ মার্চ) মিরপুর শেরে-বাংলা-জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৮৮ রানে ষষ্ঠ উইকেট হারায় ধানমন্ডি। সপ্তম উইকেটে ৮৪ রানের জুটিতে দলকে চাপমুক্ত করেন ফজলে মাহমুদ ও জিয়াউর রহমান। দলীয় ১৭২ রানে ফজলে থামার পর দলের রান ২শতে নেন জিয়াউর। 

৭ চার ও ৩ ছক্কায় ৮৭ রান করেন ফজলে। ইনিংসের শেষ ওভারে আউটের আগে ৫ চার ও ২ ছক্কায় ৫৭ রান করেন জিয়াউর। ৫০ ওভারে ৯ উইকেটে ২০১ রান করে ধানমন্ডি। 

নাহিদ রানা ও রাকিবুল হাসান ৪টি করে উইকেট নেন। 

জবাবে ওপেনার ইমনের সেঞ্চুরি ও মোসাদ্দেক হোসেনের হাফ-সেঞ্চুরিতে ৬৪ বল বাকি থাকতে জয়ের স্বাদ পায় আবাহনী। ৭৫ রানে ৪ উইকেট পতনের পর পঞ্চম উইকেটে ১২৫ রানের জুটিতে আবাহনীর জয়ের পথ সহজ করেন ইমন ও মোসাদ্দেক। 

৩টি করে চার-ছক্কায় ৬৪ বলে ৫৪ রান করেন মোসাদ্দেক। অন্যপ্রান্তে দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন ইমন। লিস্ট ‘এ’ ক্রিকেটে ষষ্ঠ সেঞ্চুরি পাওয়া ইমন ১৩ বাউন্ডারি ও ৫ ওভার বাউন্ডারিতে ১৩৩ বলে অপরাজিত ১২৪ রান করেন।

মোহাম্মদ ইনামুল ৪ উইকেট নেন।

কওমি মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ, ৯৯৯ নম্বরে ফোনের প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিরুদ্ধে বিক্ষোভে নাম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল, গালিগালাজ করে ফেসবুকে ভিডিও ছাড়…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
৫ দফা দাবিতে মাভাবিপ্রবির পরিবহন অফিসে তালা, আন্দোলনে শিক্ষ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নেদারল্যান্ডসে, করুন আবেদন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কলকাতায় ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য যে নির্দেশনা দিল হাইকমি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬