সাব্বির-ইরফানের সেঞ্চুরিতে প্রাইম ব্যাংকের জয়

২৪ মার্চ ২০২৫, ০৮:২৫ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৪৮ PM
হেসেখেলে জিতেছে প্রাইম ব্যাংক

হেসেখেলে জিতেছে প্রাইম ব্যাংক © সংগৃহীত

ওপেনার সাব্বির হোসেন ও অধিনায়ক ইরফান শুক্কুরের জোড়া সেঞ্চুরিতে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) হ্যাটট্রিক জয়ে টেবিলের চতুর্থস্থানে উঠল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। 

সোমবার (২৪ মার্চ) লিগের অষ্টম রাউন্ডে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৩৪ রানে হারিয়েছে প্রাইম ব্যাংক। ফলে, ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে নেট রানরেটে এগিয়ে থাকার সুবাদে অগ্রণী ব্যাংককে টপকে চতুর্থস্থানে উঠল প্রাইম ব্যাংক। ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে অগ্রণী ব্যাংক। 

এদিন সাভারে বিকেএসপির চার নম্বর মাঠে টস জিতে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৩ উইকেটে ৩২১ রানের বড় সংগ্রহ পায় প্রাইম ব্যাংক। ৭ চার ও ৫ ছক্কায় ১২১ বলে ১০২ রান করেন সাব্বির। অন্যদিকে ৮ চার ও ৪ ছক্কায় ৯৪ বলে ১০৭ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক শুক্কুর। এ ছাড়াও মোহাম্মদ নাইম ৩২, জাকির হাসান ২৬ ও শাহাদাত হোসেন অপরাজিত ৪৮ রান করেন। 

জবাবে অধিনায়ক ইমরুল কায়েসের সেঞ্চুরি সত্ত্বে ৪৭ দশমিক ৩ ওভারে ২৮৭ রানে গুটিয়ে যায় অগ্রণী ব্যাংক। ৩২ রানে প্রথম উইকেট হারানোর সাদমান ইসলামকে নিয়ে ১৭১ রানের জুটি গড়েন ইমরুল। ৩৫তম ওভারে দলীয় ২০৩ রানে দ্বিতীয় ব্যাটার হিসেবে সাদমান যখন আউট হন, তখনও জয়ের ভালো সম্ভাবনা ছিল অগ্রণী ব্যাংকের। কিন্তু ইনিংসের ৩৭তম ওভারের প্রথম বলে ইমরুল আউটের পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়ে অগ্রণী ব্যাংক। শেষপর্যন্ত ১৫ বল বাকি থাকতে ২৮৭ রানে গুটিয়ে যায় তারা।

৬ চার ও এক ছক্কায় ৬৮ রান করেন সাদমান। লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৪তম সেঞ্চুরির ইনিংসে ১১ চার ও ৪ ছক্কায় ১১৫ বলে ১১৬ রান করেন ইমরুল।

রিয়াল মাদ্রিদসহ টিভিতে আজকের খেলা
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বি.এড ও বি.এম.এডের পরীক্ষার রুটিন প্র…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বেকার যুবক-যুবতীদের ঋণ দিচ্ছে সরকার, মানতে হবে যে শর্ত
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জাবি ছাত্রীর সঙ্গে মাভাবিপ্রবি শিক্ষার্থীর আপত্তিকর ভিডিও ফ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষের পরীক্ষার ফরম পূরণের …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অনার্স চতুর্থ বর্ষের ফল পুনঃমূল্যায়নের আবেদন শুরু, করবেন যে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬