তামিম ভক্তদের হাসপাতলে ভিড় না করার অনুরোধ বিসিবির

২৪ মার্চ ২০২৫, ০৬:৩৮ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৫০ PM
তামিম ভক্তদের হাসপাতলে ভিড় না করার অনুরোধ বিসিবির

তামিম ভক্তদের হাসপাতলে ভিড় না করার অনুরোধ বিসিবির © সম্পাদিত

ডিপিএলের ম্যাচ খেলতে সাভারের বিকেএসপি মাঠে হাজির হয়েছিলেন তামিম ইকবাল। সেখানেই অসুস্থ হয়ে পড়েন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। সাভারের কেপিজে হাসপাতালে জরুরি ভিত্তিতে তার হার্টে রিং পরানো হয় এবং সেখানেই প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসক জানিয়েছেন, তামিমের জ্ঞান ফিরেছে এবং পরিবারের সঙ্গে কথা বলেছেন।

এদিকে তামিমের সুস্থতা কামনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ ছাড়া তার সবশেষ শারীরিক অবস্থার খবর নিতে বা তাকে দেখতে হাসপাতালে ভক্তদের ভিড় না করার অনুরোধ করেছে দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থা। তামিমের পরিবারের পক্ষ থেকেও তার সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন।

এক বার্তায় বিসিবি বলেছে, তামিমকে দ্রুত ও জরুরি চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি এখনো চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। বিসিবি এবং প্রধান উপদেষ্টার দপ্তর থেকে নিয়মিত তার খোঁজখবর নেওয়া হচ্ছে। বিসিবিও তামিমের পরিস্থিতি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে।

বার্তায় বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘জটিল পরিস্থিতিতে তামিমকে দ্রুত চিকিৎসা দেওয়ায় আমরা চিকিৎসক ও বিশেষজ্ঞদের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। তামিমের জন্য দেশের ক্রিকেট ভক্তদের মধ্যে যে উদ্বেগ, তাতেই তার প্রতি দেশের মানুষের ভালবাসা প্রকাশ পায়। প্রধান উপদেষ্টার দপ্তর, ক্রীড়া উপদেষ্টা ও ক্রীড়া পরিষদ নিয়মিত তামিমের খোঁজখবর নিচ্ছে। বিসিবি খুব কাছ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং তার দ্রুত সুস্থতার জন্য যেকোনো সহায়তা দিতে প্রস্তুত আছে।’

ভক্তদের অনুরোধ করে বার্তায় বিসিবি জানিয়েছে, ভক্ত ও দর্শনার্থীদের হাসপাতালে ভিড় না করার জন্য অনুরোধ করা গেল। এতে হাসপাতালের পরিবেশ ব্যহত হতে পারে। যা তামিমের চিকিৎসায় ব্যঘাত ঘটাতে পারে। ভক্তদের তামিমের শরীরের পরবর্তী আপডেট জানিয়ে দেওয়া হবে। বিসিবি ও তামিমের পরিবার তার দ্রুত সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেছে।

রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে নেদারল্যান্ডের, করুন আবেদন
  • ০৫ অক্টোবর ২০২৬