হার্টে রিং পরানো হয়েছে তামিমের

২৪ মার্চ ২০২৫, ০৩:৩৭ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৫৯ PM
তামিম ইকবাল

তামিম ইকবাল © সংগৃহীত

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া তামিম ইকবালের হার্টে রিং পরানো হয়েছে। বর্তমানে সিসিইউতে রয়েছেন তিনি। 

সোমবার (২৪ মার্চ) বিকেএসপির তিন নম্বর মাঠে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ শুরুর আগে বুকে ব্যথা অনুভব করেন তামিম। এরপর বিকেএসপির পাশে ফজিলাতুন্নেছা হাসপাতালে নেওয়া হয় তাকে।

হাসপাতাল সূত্রে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী জানিয়েছেন, দু’বার হার্ট অ্যাটাক হয়েছে তামিমের।

ডিপিএলে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মুখোমুখি হয় তামিমের মোহামেডান স্পোর্টিং ক্লাব। নির্ধারিত সময় মোহামেডানের অধিনায়ক হিসেবে টসও করেন তামিম। খেলা শুরুর আগে বুকে ব্যথা নিয়ে বিকেএসপির পাশে ফজিলাতুন্নেসা হাসপাতালে তামিমকে ভর্তি করা হয়।

এদিকে দুপুর ১২টায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১৯তম বোর্ড সভা ছিল। তামিমের অসুস্থতায় সভা স্থগিত করা হয়েছে।

স্টেট ইউনিভার্সিটি ও বেঙ্গল মিটের মধ্যে সমঝোতা স্মারক
  • ২৩ নভেম্বর ২০২৬
আসামিকে ছিনিয়ে নিতে থানায় হামলার অভিযোগ, আহত ৭ পুলিশ
  • ২৩ নভেম্বর ২০২৬
গোয়েন্দা তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়…
  • ২৩ নভেম্বর ২০২৬
ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে দুই এমপি
  • ২৩ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে ফাহিম সালেহের নামে স্কলারশিপ ও উদ্যো…
  • ২৩ নভেম্বর ২০২৬
বেনাপোল সীমান্তে সমাবেশ করে শেখ হাসিনাকে দেশে ফিরতে বললেন ব…
  • ২৩ নভেম্বর ২০২৬