জ্ঞান ফিরেছে তামিমের

২৪ মার্চ ২০২৫, ০৩:৩১ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৫৯ PM
তামিম ইকবাল

তামিম ইকবাল © সংগৃহীত

জ্ঞান ফিরেছে তামিম ইকবালের। হাসপাতালে ছুটে যাওয়া পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলেছেন তিনি।

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া তামিম ইকবালের হার্টে রিং পরানো হয়েছে। বর্তমানে সিসিইউতে রয়েছেন তিনি। তবে পরিস্থিতি আগের চেয়ে কিছুটা উন্নতির দিকে বলেই আভাস পাওয়া যাচ্ছে।

এ প্রসঙ্গে সিসিডিএম সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেল জানিয়েছেন,জ্ঞান ফিরেছে তামিমের। জ্ঞান ফেরার পর পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলেছেন তিনি।

সোমবার (২৪ মার্চ) বিকেএসপির তিন নম্বর মাঠে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ শুরুর আগে বুকে ব্যথা অনুভব করেন তামিম। এরপর বিকেএসপির পাশে ফজিলাতুন্নেছা হাসপাতালে নেওয়া হয় তাকে।

হাসপাতাল সূত্রে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী জানিয়েছেন, দু’বার হার্ট অ্যাটাক হয়েছে তামিমের।

ডিপিএলে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মুখোমুখি হয় তামিমের মোহামেডান স্পোর্টিং ক্লাব। নির্ধারিত সময় মোহামেডানের অধিনায়ক হিসেবে টসও করেন তামিম। খেলা শুরুর আগে বুকে ব্যথা নিয়ে বিকেএসপির পাশে ফজিলাতুন্নেসা হাসপাতালে তামিমকে ভর্তি করা হয়।

এদিকে দুপুর ১২টায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১৯তম বোর্ড সভা ছিল। তামিমের অসুস্থতায় সভা স্থগিত করা হয়েছে।

কওমি মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ, ৯৯৯ নম্বরে ফোনের প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিরুদ্ধে বিক্ষোভে নাম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল, গালিগালাজ করে ফেসবুকে ভিডিও ছাড়…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
৫ দফা দাবিতে মাভাবিপ্রবির পরিবহন অফিসে তালা, আন্দোলনে শিক্ষ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নেদারল্যান্ডসে, করুন আবেদন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কলকাতায় ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য যে নির্দেশনা দিল হাইকমি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬