তামিমের শারীরিক অবস্থার সবশেষ যা জানা গেল

২৪ মার্চ ২০২৫, ০১:০৮ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০১:০২ PM
তামিম ইকবাল

তামিম ইকবাল © সংগৃহীত

মোহামেডানের হয়ে ডিপিএলের ম্যাচ খেলতে সাভারের বিকেএসপি মাঠে হাজির হয়েছিলেন তামিম ইকবাল। সেখানেই অসুস্থ হয়ে পড়েন তিনি। ঢাকায় আনার জন্য হেলিকপ্টার নেওয়া হলেও পরিস্থিতি মোটেই অনুকূলে ছিল না। শেষ পর্যন্ত সাভারে ফজিলাতুননেসা মুজিব হাসপাতালে নেওয়া হয়েছে তাকে। 

চিকিৎসকরা জানিয়েছেন, তামিমের হার্টে এনজিওগ্রাম হয়েছে। তাতে ব্লক ধরা পড়েছে। তাকে রিং পরানো হয়েছে।

সোমবার (২৪ মার্চ) দুপুরে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল-ক্লিনিক শাখার পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান জানান তামিম একিউট এমআই বা হার্ট অ্যাটাকের শিকার হন, যা কার্ডিয়াক অ্যারেস্টের কারণ হয়ে দাঁড়ায়। দ্রুত চিকিৎসার অংশ হিসেবে তার প্রাইমারি পিসিআই করা হয়। পরে পরীক্ষা-নিরীক্ষায় দেখা যায়, এলসিএক্স ধমনিতে ব্লক রয়েছে। জরুরি ভিত্তিতে সেখানে একটি স্টেন্ট (রিং) বসানো হয়, যা হার্টে রক্ত প্রবাহ স্বাভাবিক করতে সহায়তা করে।

তিনি আরও জানান, প্রথমবার হাসপাতালে আসার পর তামিম ফিরে যান, তবে পরে আবার কার্ডিয়াক অ্যারেস্ট হলে তাকে পুনরায় ভর্তি করা হয়। এ সময় ১৫ মিনিট ধরে তাকে সিপিআর দেওয়া হয়। অবস্থা সংকটাপন্ন থাকায় সঙ্গে সঙ্গেই নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়। তার পরিবারের পাশাপাশি বিকেএসপি পরিচালকের সাথেও যোগাযোগ রাখা হচ্ছে।  

ট্যাগ: ক্রিকেট
কওমি মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ, ৯৯৯ নম্বরে ফোনের প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিরুদ্ধে বিক্ষোভে নাম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল, গালিগালাজ করে ফেসবুকে ভিডিও ছাড়…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
৫ দফা দাবিতে মাভাবিপ্রবির পরিবহন অফিসে তালা, আন্দোলনে শিক্ষ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নেদারল্যান্ডসে, করুন আবেদন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কলকাতায় ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য যে নির্দেশনা দিল হাইকমি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬