আপনি কি সিঙ্গেল? তাহলে আজকের দিনটি আপনারই জন্য

২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ PM , আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি ফাইল ফটো

সারা বছর প্রেমিক যুগলদের জন্য বিভিন্ন দিবস থাকে। এসব দিবসে একে অপরের প্রতি ভালোবাসা নিবেদন করে। তখন সিঙ্গেলদের আফসোস করা ছাড়াই কিছু করার থাকে না। তবে আজকের দিনটি যুগলদের জন্য নয়। আজ ২৩ সেপ্টেম্বর, সিঙ্গেল দিবস। আজকের দিনটি শুধুই সিঙ্গেলদের জন্য। 

ভালোবাসার মানুষকে ঘিরে যেখানে নানা দিবস ও আয়োজন, সেখানে যারা এখনো কোনো সম্পর্কে জড়াননি কিংবা জীবনের কোনো এক পর্যায়ে একা হয়ে গেছেন তাদের জন্যে আজকের এ দিন। এ দিনটি হতে পারে নিজের সঙ্গে কিছুটা সময় কাটানোর উপলক্ষ।

ভালোবাসার মানুষদের জন্য বছরের নানা দিনে থাকে নানা আয়োজন। ভালোবাসা দিবস, কাপল ডে কিংবা বিভিন্ন রোমান্টিক উদযাপনের ভিড়ে সিঙ্গেলদের অনেকেই কখনো কখনো নিঃসঙ্গ বোধ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যদের হাসিমুখের ছবি দেখে মনে হতে পারে, নিজের জীবনটাই বুঝি অসম্পূর্ণ। কিন্তু জীবনের পূর্ণতা কেবল কারও সঙ্গে সম্পর্কের ওপর নির্ভর করে না।

সিঙ্গেল থাকারও রয়েছে আলাদা সৌন্দর্য। নিজের স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে কাউকে কৈফিয়ত দিতে হয় না। নিজের পছন্দের জায়গায় একাই ঘুরে বেড়ানো যায়, পছন্দের খাবার খাওয়া যায়, গভীর রাত পর্যন্ত প্রিয় গান শোনা যায় কিংবা নীরবে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবা যায়। সবচেয়ে বড় কথা, এই সময়টুকু নিজের জন্য।

অনেকেই বলেন, অন্য কাউকে ভালোবাসার আগে নিজেকে ভালোবাসতে জানতে হয়। আর নিজেকে ভালোবাসার অন্যতম সুন্দর সময় হতে পারে এই একাকী সময়। নিজের ভুলগুলোকে ক্ষমা করা, নিজের যত্ন নেওয়া এবং নিজের স্বপ্নকে গুরুত্ব দেওয়াও ভালোবাসার অংশ।

আরও দেখুন: এইচএসসি পাসেই চাকরি দেবে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড

যেভাবে এলো সিঙ্গেল ডে
সিঙ্গেল ডে ঘিরে বিভিন্ন দেশে রয়েছে ভিন্ন ভিন্ন প্রচলন। কারেন রিড নামের এক ব্যক্তি দিনটির প্রচলন করেন। শুরুতে ১ জানুয়ারি দিনটি পালন করা হতো। পরে ২০১৭ সাল থেকে ২৩ সেপ্টেম্বর সিঙ্গেল ডে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এই দিনে যুক্তরাষ্ট্রে দিবসটি পালিত হয়।

তবে চীনে সিঙ্গেল ডে পালিত হয় ১১ নভেম্বর। ১১.১১ তারিখে চারটি এক থাকায় দিনটি একক মানুষের প্রতীক হিসেবে জনপ্রিয় হয়ে ওঠে। ধারণা করা হয়, ১৯৯০-এর দশকে চীনের নানজিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এর প্রচলন শুরু হয়। পরে তা দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সমাজে ছড়িয়ে পড়ে। তবে সিঙ্গেল ডের সবচেয়ে সুন্দর বার্তাটি হয়তো অন্য জায়গায়,একা থাকা মানেই একাকী থাকা নয়।

তাই আজ নিজের জীবন নিয়ে মন খারাপ না করে নিজেকেই একটু সময় দেওয়া যেতে পারে। বহুদিন ধরে কেনার কথা ভাবছেন এমন কিছু কিনে ফেলুন। প্রিয় কোনো রেস্তোরাঁয় গিয়ে নিজের পছন্দের খাবার খান। কোথাও ঘুরে আসুন। কিংবা কিছুই না করে ঘরে বসে প্রিয় গান শুনে, বই পড়ে নিজের মতো করে সময় কাটান।

কারণ সব ভালোবাসার গল্পে দুজন মানুষ লাগে না। কখনো কখনো একজন মানুষও নিজের জীবনের সবচেয়ে সুন্দর গল্পটা লিখতে পারেন। সিঙ্গেল ডে তাই অন্য কারও জন্য নয়, নিজের জন্যও একটু সময় দেওয়ার দিন।

ঢাকা ও চট্টগ্রাম মহানগরে সর্বনিম্ন বাসভাড়া ১০ টাকা
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি, কোথায় কত বাড়ল দেখ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জ্বালানির দাম লিটারে ২০ টাকা বাড়ল: দায় কার, করণীয় কী?
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
এস আলমের নিয়ন্ত্রণে থাকাকালীন ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই …
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে প্রথম দিনে প্রধানমন্ত্রীর ১০ কর্মসূচি ৩৬০ ডিগ্রি ক…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
আপনি কি সিঙ্গেল? তাহলে আজকের দিনটি আপনারই জন্য
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬