‎চাকরির ভাইভা নিয়ে সংসদ সদস্য ফজলুর রহমানের বক্তব্যে জকসুর নিন্দা

২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ PM
জকসুর প্রতিবাদ

জকসুর প্রতিবাদ © টিডিসি ফটো

চাকরির ভাইভায় ঘুষ দিয়ে চাকরি পাওয়ার ইঙ্গিত করে বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমানের দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। ‎মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জকসুর সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলিম আরিফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমানের একটি বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে। সেখানে তিনি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ভাইভায় ফোন করে চাকরির ব্যবস্থা করে দেওয়ার কথা বলেছেন। জকসুর মতে, একজন সংসদ সদস্যের পক্ষ থেকে এমন বক্তব্য ছাত্রসমাজ কখনোই প্রত্যাশা করে না এবং এটি তার পদের পরিপন্থী।

‎জকসু বলছে, এ ধরনের বক্তব্য দেশের চাকরিপ্রত্যাশী শিক্ষার্থী ও তরুণ সমাজের মধ্যে মেধা, যোগ্যতা ও প্রতিযোগিতামূলক নিয়োগব্যবস্থা নিয়ে অনাস্থা তৈরি করতে পারে। সরকারি চাকরির নিয়োগপ্রক্রিয়া কোনো ব্যক্তি বা রাজনৈতিক প্রভাবের ওপর নির্ভরশীল না হয়ে নিরপেক্ষ, স্বচ্ছ ও যোগ্যতার ভিত্তিতে পরিচালিত হওয়া জরুরি।

‎বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের অসংখ্য শিক্ষার্থী ও চাকরিপ্রার্থী দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করে নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। তাদের সামনে একজন জনপ্রতিনিধির কাছ থেকে নিয়োগ পরীক্ষায় ব্যক্তিগত প্রভাব বিস্তারের ইঙ্গিতপূর্ণ বক্তব্য অত্যন্ত উদ্বেগজনক।

‎এ ঘটনায় জকসু ফজলুর রহমানের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জাতির কাছে তাঁর বক্তব্যের জন্য ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে।

‎একই সঙ্গে দেশের সব নিয়োগ পরীক্ষায় মেধা, যোগ্যতা, স্বচ্ছতা ও সমান সুযোগ নিশ্চিত করার পাশাপাশি কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত প্রভাব যেন নিয়োগপ্রক্রিয়াকে প্রভাবিত করতে না পারে, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে জকসু।

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক-কর্মচারী নি…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
‘রূপা কোথায়, জানি না’—বোনকে ফিরে পেতে খুবি শিক্ষার্থীর আকুতি
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আঁচল ফাউন্ডেশনের উদ্যোগে খাস ফুডের কর্মকর্তাদের মানসিক স্বা…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
বদলে যেতে পারে আন্তর্জাতিক ক্রিকেটের সূচি
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
চবিতে অনুমোদিত ফি ছাড়া অর্থ আদায়ে নিষেধাজ্ঞা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
বখাটের মারধরে তিন দাঁত ভাঙল পঞ্চম শ্রেণির ছাত্রীর
  • ২২ সেপ্টেম্বর ২০২৬