চীনে এপিএসসিও কিউবস্যাট ক্যাম্পে ড. শাহনেওয়াজের নেতৃত্বে বাংলাদেশি দল

০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ PM
চীনে এপিএসসিও কিউবস্যাট ক্যাম্পে ড. শাহনেওয়াজের নেতৃত্বে বাংলাদেশি দল

চীনে এপিএসসিও কিউবস্যাট ক্যাম্পে ড. শাহনেওয়াজের নেতৃত্বে বাংলাদেশি দল © টিডিসি ফটো

বাংলাদেশি গবেষক ড. শাহনেওয়াজ সিদ্দিকী চীনের শি’আনে অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক স্পেস কো-অপারেশন অর্গানাইজেশন (এপিএসসিও) কিউবস্যাট প্রতিযোগিতা (এসিসি) সামার ক্যাম্পে একটি গবেষক দলের নেতৃত্ব দিয়েছেন। 

১২ থেকে ২৫ আগস্ট ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত এ ক্যাম্পে বিভিন্ন দেশের গবেষক ও অংশগ্রহণকারীরা কিউবস্যাট প্রযুক্তির ওপর হাতে-কলমে প্রশিক্ষণ নেন। 

ড. শাহনেওয়াজ সিদ্দিকী এনএসইউ’র ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের সঙ্গে যুক্ত। ক্যাম্পে কিউবস্যাটের গুরুত্বপূর্ণ বিভিন্ন সাবসিস্টেম অনবোর্ড কম্পিউটিং, কন্ট্রোল, যোগাযোগ, পাওয়ার, স্ট্রাকচারাল ইন্টিগ্রেশন, থার্মাল ম্যানেজমেন্ট এবং গ্রাউন্ড স্টেশন ইন্টারফেসিং নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় চীনের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর একটি নর্থওয়েস্টার্ন পলিটেকনিক্যাল ইউনিভার্সিটিতে।

ড. শাহনেওয়াজের নেতৃত্বাধীন দলটি বাংলাদেশে বাংলাদেশ স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন (স্পারসো)-এর সমন্বয়ে একটি কঠোর বাছাইপ্রক্রিয়ার মাধ্যমে এ কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ পায়। এপিএসসিওর বাংলাদেশি ফোকাল এজেন্সি স্পারসোর আহ্বানে সাড়া দিয়ে দলটি কিউবস্যাটের বিস্তারিত নকশা জমা দেয়। এপিএসসিওর বিশেষজ্ঞ প্যানেল নকশাগুলো মূল্যায়ন করে অনুমোদন দেওয়ার পর দলটি সামার ক্যাম্পে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করে। 

ক্যাম্প শেষে এখন প্রকল্পটির পরবর্তী ধাপে এগোবে ড. শাহনেওয়াজের দল। প্রস্তাবিত কিউবস্যাটের ইঞ্জিনিয়ারিং মডেল তৈরি, পরীক্ষা ও যাচাই করা হবে। বাংলাদেশে কিউবস্যাট ও মহাকাশপ্রযুক্তি গবেষণাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

শিক্ষায় বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূর করতে সরকার বাস্তবসম্ম…
  • ০৯ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় গ্রিন ইউনিভার্সিটির উপা…
  • ০৯ অক্টোবর ২০২৬
রেমিট্যান্স শাটডাউনের হুমকি চরম দেশবিরোধী ও মানবতাবিরোধী: র…
  • ০৯ অক্টোবর ২০২৬
সিনিয়র শিক্ষক হচ্ছেন ১০২০ জন, খসড়া তালিকা প্রকাশ করল মাউশি
  • ০৯ অক্টোবর ২০২৬
অতিরিক্ত সাইকেল চালালে পুরুষের শুক্রাণু কমে যায়? যা বলছে গব…
  • ০৯ অক্টোবর ২০২৬
জাপানের এহিমে বিশ্ববিদ্যালয়ের সিম্পোজিয়ামে অংশ নিলেন ঢাবির …
  • ০৯ অক্টোবর ২০২৬