জেবিএবির সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শাহ জাহান

১৬ আগস্ট ২০২৬, ১১:১৫ AM
বাঁয়ে সভাপতি ডানে সেক্রেটারি

বাঁয়ে সভাপতি ডানে সেক্রেটারি © সংগৃহীত

জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন বাংলাদেশ (জেবিএবি)-এর কেন্দ্রীয় দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকালে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)-এর হলরুমে এই সম্মেলনে আগামী দুই বছরের জন্য নেতৃত্ব নির্বাচন করেন ব্যাংকাররা।

এদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেবিএবির কেন্দ্রীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন তফশিলি ব্যাংকের বিপুলসংখ্যক ব্যাংকার ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ২৬৭ ভোট পেয়ে সোনালী ব্যাংক পিএলসির এসপিও মো. মোস্তাফিজুর রহমান জেবিএবির সভাপতি নির্বাচিত হন। অন্যদিকে ২২৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জনতা ব্যাংক পিএলসির এসপিও শাহ জাহান।

ভোটগ্রহণ শেষে জেবিএবি নির্বাচন পরিচালনা কমিশন-২০২৬-এর সার্বিক তত্ত্বাবধানে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। পরে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনের সদস্যদের আস্থা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসঙ্গে সংগঠনের ঐক্য ও পেশাগত মর্যাদা রক্ষা, সদস্যদের কল্যাণ এবং ব্যাংকারদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। নতুন নেতৃত্বের মাধ্যমে জেবিএবি আরও ঐক্যবদ্ধ, শক্তিশালী ও কার্যকর সংগঠন হিসেবে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন সম্মেলনে অংশ নেওয়া ব্যাংকাররা।

শিক্ষকদের সিকিউরিটি-মর্যাদা-সচ্ছলতার একটাই রাস্তা জাতীয়করণ
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রথমবারের মতো ট্রান্সপোর্ট পার্টনার পেল বিসিবি
  • ১৫ অক্টোবর ২০২৬
সরকারি হচ্ছে রাজধানীর এক কলেজ
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটিতে যবিপ্রবির বিশেষ পরিবহন সেবা, উচ্ছ্বসিত শিক্ষার…
  • ১৫ অক্টোবর ২০২৬
ঢাকায় বসছে ৪ জাতি নারী হ্যান্ডবল টুর্নামেন্ট
  • ১৫ অক্টোবর ২০২৬
নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • ১৫ অক্টোবর ২০২৬