মধ্যরাতে বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের মহাসড়ক অবরোধ

১৯ জুন ২০২৬, ০৯:১৬ AM
বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ © টিডিসি ফটো

গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে তালহা স্পিনিং লিমিটেড কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন রয়েছে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বৃহস্পতিবার (১৮ জুন) রাতে দিকে শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুটি লেন দখল করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা।

শ্রমিক সূত্রে জানা যায়, কারখানাটির শ্রমিকদের গত মে মাসের বেতন এখনো পরিশোধ করা হয়নি। চলতি মাসের প্রথম সপ্তাহে বেতন দেওয়ার কথা থাকলেও কর্তৃপক্ষ বারবার সময় নিয়েও তা পরিশোধ করেনি। এ নিয়ে ক্ষোভের সৃষ্টি হলে কারখানা ছুটির পর শ্রমিকরা প্রথমে কারখানার ভেতরে আন্দোলন শুরু করেন। পরে রাত সাড়ে ১০টার দিকে মহাসড়কে নেমে অবস্থান নেন।

শ্রমিকদের সড়ক অবরোধের ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে প্রায় চার কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে।

শ্রমিক সেলিনা আক্তার, সাহাজুল ইসলাম ও মালেক মিয়াসহ কয়েকজন জানান, “আমরা মাথার ঘাম পায়ে ফেলে কাজ করি। কিন্তু বেতন দেওয়ার সময় মালিকপক্ষ লোকসানের অজুহাত দেখায়। কয়েকদিন ধরে বেতন দেওয়ার আশ্বাস দেওয়া হলেও এখনো কোনো সুরাহা হয়নি। বেতন না পাওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, “রাত আনুমানিক ১০টা থেকে শ্রমিকরা বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে রেখেছেন। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। শ্রমিকদের সঙ্গে আলোচনা করে বিষয়টির সমাধানের চেষ্টা চলছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ১২টা ২৭ মিনিট) শ্রমিকরা মহাসড়কে অবস্থান করছিলেন এবং যান চলাচল স্বাভাবিক হয়নি।

সুখবর পেলেন ৬১৮ বিসিএস ক্যাডার, দেখুন তালিকা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইউআইইউতে পিএলসি ল্যাব উদ্বোধন এবং ‘মাস্টারিং পিএলসি অ্যান্ড…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নানাবাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে ভাই-বোনের মৃত্যু
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিল্পবর্জ্য-পলিথিন দূষণে মৃতপ্রায় তুরাগ, হুমকিতে জীববৈচিত্র…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তান ক্রিকেটে যে ৩ সংকট দেখছেন ডি ভিলিয়ার্স
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলে সাপের উপদ্রব, মেডিকেলে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9