চাঁদাবাজি ও দালাল সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানের হুঁশিয়ারি বাহুবল থানা ওসির ‎

২০ ডিসেম্বর ২০২৫, ০৩:১২ AM , আপডেট: ২০ ডিসেম্বর ২০২৫, ০৩:১৩ AM
বাহুবল মডেল থানার নতুন ওসি সাইফুল ইসলাম

বাহুবল মডেল থানার নতুন ওসি সাইফুল ইসলাম © টিডিসি

হবিগঞ্জের বাহুবল মডেল থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগ দিয়েছেন সাইফুল ইসলাম। দায়িত্ব গ্রহণের পর তিনি চাঁদাবাজি, দালাল সিন্ডিকেট, তদবিরবাজি, দুর্নীতি ও চোরাচালান দমনে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে ‘অপারেশন ডেভিল হান্ট-২’ অভিযান আরও জোরদার করার পরিকল্পনার কথা জানান তিনি।

‎গত বুধবার দায়িত্ব গ্রহণ শেষে ওসি সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, থানাকে অপরাধীদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না। তিনি বলেন, বাহুবল মডেল থানাকে আমি জনগণের নিরাপত্তা ও ন্যায়বিচারের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই। যারা চাঁদাবাজি, তদবিরবাজি বা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

‎ওসি সাইফুল ইসলাম আরও বলেন, মাদক, জুয়া, চোরাচালান, ইভটিজিং ও গ্রাম্য দাঙ্গা দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। তিনি আইন–শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

‎তিনি বলেন, আমি এখানে জনগণের সেবা করতে এসেছি। থানায় কোনো ধরনের প্রভাব বা অনৈতিক তদবির বরদাশত করা হবে না। কেউ এ ধরনের চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিদ্যুৎ বিল নিয়ে মিথ্যা তথ্য ছড়ালে আইনানুগ ব্যবস্থার হুঁশিয়…
  • ০৩ আগস্ট ২০২৬
শাহ আমানতে যাত্রীর অন্তর্বাস থেকে ৩ কোটি টাকার সোনা উদ্ধার
  • ০৩ আগস্ট ২০২৬
আগে বদলি পরে ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি
  • ০৩ আগস্ট ২০২৬
ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্তদের নিয়ে যে সিদ্ধান্ত হলো
  • ০৩ আগস্ট ২০২৬
তিতুমীর কলেজে বাজেট বরাদ্দ সাড়ে ১৬ কোটি; সর্বোচ্চ ব্যয় কর্ম…
  • ০৩ আগস্ট ২০২৬
মেডিকেলের ভর্তি পরীক্ষা কবে, যা জানা যাচ্ছে
  • ০৩ আগস্ট ২০২৬