ওসির কাছে আবেদন করে আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা ৭ ইউপি সদস্যের

২৭ নভেম্বর ২০২৫, ০৭:২৫ AM
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোগো

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোগো © সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় থানার ওসির কাছে আবেদন করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতি ছাড়লেন উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদের ৭ সদস্য। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরার পর  এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। সোমবার (২৪ নভেম্বর)  মুকসুদপুর থানার অফিসার  ইনচার্জের (ওসি) মোস্তফা কামাল বরাবর এ আবেদন করেন।

পদত্যাগকারী ওই ইউপি সদস্যরা হলেন, মহারাজপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য মো: কবির মোল্যা, ২নং ওয়ার্ড সদস্য মো: জাহিদুল ইসলাম, ৩নং ওয়ার্ড সদস্য ঈমান আলী, ৪নং ওয়ার্ড সদস্য মো: সাদিকুর রহমান সাদেক, ৬নং  ওয়ার্ড সদস্য মো: মজিবর ফকির, সংরক্ষিত ১,২, ও ৩ নং ওয়ার্ড সদস্য রেহানা আক্তার লাকী এবং ৭,৮ ও ৯ নং ওয়ার্ড সদস্য হেনা আক্তার।

আবেদনে তারা উল্লেখ করেন, আমরা নিন্ম স্বাক্ষরকারী ৮ নং মহারাজপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য জনপ্রতিনিধিগণ লিখিতভাবে আমার আপনাকে অবগতি করেতেছি, আমরা বাংলাদেশ আওয়ামী লীগ মুকসুদপুর শাখার কোন প্রকার কার্যক্রমে বর্তমানে জড়িত নই এবং ভবিষ্যতে থাকিব না।

ওসির কাছে জমা দেয়া আবেদনপত্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরার পর থেকে এলাকায় চঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

২নং ওয়ার্ড সদস্য মো: জাহিদুল ইসলাম বলেন, এভাবে আমাদের ওসির কাছে আবেদন দেয়াটা উচিত হয়নি। এটি একটি সঠিক প্রক্রিয়ার মাধ্যমে করা উচিত ছিল। আমরা সে বিষয়ে আলাপ আলোচনা করছি।

১নং ওয়ার্ড সদস্য মো: কবির মোল্যা বলেন, বিগত দিনে আওয়ামী লীগ একটি শুদ্ধ রাজনৈতিক দল ছিল। যে কারণে আমরা আওয়ামী লীগের রাজনীতি করতাম। কিন্তু বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগ একটি নিষিদ্ধ দল। তাই এই দলের রাজনীতির সাথে যুক্ত থাকলে হয়তো আমাদের পরিষদ থেকে দূরে থাকতে হতে পারে। এতে জনগণের ভোগান্তি হতে পারে ধারণা করে আমরা ওসির কাছে আবেদন করেছি যে এই দলের সাথে আর সম্পৃক্ত থাকব না।

তবে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তফা কামাল আবেদন পাওয়ার কথা অস্বীকার করে বলেন, তারা আমার থানায় এসেছিলেন। এসময় তাদের কাছে এলাকার খোঁজ খবর নিলে তারা জানায় পরিস্থিতি ভালো রয়েছে। তবে আমি কোন আবেদন পাইনি এবং তারা আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছে কি না সে বিষয়টি আমার জানা নেই ।

দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ কৃষি গবেষণা বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ত…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
৩ পদে জনবল নিয়োগ দেবে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আগামী বছরের শুরুতেই পদ্মা ব্যারেজের নির্মাণকাজের উদ্বোধন: প…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
‘ব্যর্থতার’ ব্যানারের জবাবে ১৮০ দিনের ‘সাফল্যের’ ব্যানার টা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিকন ফার্মাসিউটিক্যালসে সরাসরি সাক্ষাৎকারে চাকরির সুযোগ
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকদের বদলি করতে বিল পাস, নেপথ্যে যাদবপু…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9