আওয়ামী লীগ ও জোটসঙ্গীদের বিচারের দাবিতে বিকেলে গণমিছিল করবে এনসিপি

২২ নভেম্বর ২০২৫, ১১:৪৯ AM
এনসিপি'র লোগো

এনসিপি'র লোগো © সংগৃহীত

চব্বিশের জুলাই গণহত্যাকারীদের বিচারের রায় কার্যকর এবং দল হিসেবে আওয়ামী লীগ ও জোটসঙ্গীদের বিচারের গণমিছিল কর্মসূচি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর বাংলামোটর মোড় থেকে মিছিলটি শুরু হবে।

শুক্রবার (২১ নভেম্বর) এনসিপির যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এনসিপির ঢাকা মহানগর শাখার আয়োজনে এই গণমিছিল অনুষ্ঠিত হবে। এ সময় মিছিলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম উপস্থিত থাকবেন।

এর আগে, গত সোমবার জুলাই আন্দোলনে গণহত্যার দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক  স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।  

রাজু ভাস্কর্যে আত্মহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি শ…
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নতুন কমিটি ঘিরে তিতুমীরে ছাত্রদলের পদপ্রার্থীদের ব্যানার টা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১৪ অক্টোবর পর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬