ওসমান হাদি এখন আর শুধু নাম নয়, বর্তমান প্রজন্মের সাহসের প্রতীক: স্নিগ্ধ

১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৩২ AM
মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ

মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ © সংগৃহীত

শরীফ ওসমান হাদি এখন আর শুধুমাত্র একটি নাম নয়, কিংবা কেবল ইনকিলাব মঞ্চের মুখপাত্র নন; তিনি বাংলাদেশের বর্তমান প্রজন্মের সাহসের প্রতীক বলে মন্তব্য করেছেন জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে একথা বলেছেন তিনি।

মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ লিখেছেন, ‘তারা ভুলে গেছে আমরা সেই প্রজন্ম, যাদের একজনের ওপর গুলি চালালে আরও একশ জন সামনে এসে দাঁড়িয়ে যায়। জুলাই বিপ্লবে এই প্রজন্ম সেটি প্রমান করেছে। জুলাই বিপ্লবের সময় ক্ষমতায় থেকেও তারা সাঈদ মুগ্ধসহ ১৪০০ এর বেশি ছাত্রজনতাকে হত্যা করে আন্দোলন থামাতে পারেনি।’

আরও পড়ুন: হাদিকে গুলি: মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

তিনি বলেন, ‘আজ তাহলে কীভাবে থামাবে। খুনি লীগ বাহিনীর রাজনৈতিক মৃত্যু জুলাই বিপ্লবের মধ্য দিয়েই হয়ে গেছে। আর এবার হাদি ভাইয়ের ওপর গুলি চালানোর মাধ্যমে তারা নিজেদের কবর নিজেরাই রচনা করেছে। ইনশাআল্লাহ এই ঐক্যবদ্ধ বাংলাদেশের জনগণ একসঙ্গে তাদের শেষকাজ দাফনের কাজটাও সম্পন্ন করবে ইনশাআল্লাহ।’

মীর স্নিগ্ধ বলেন, ‘হাদি ভাই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। কিন্তু খুনি লীগ বাহিনী জীবিত হোক বা মৃত এই দেশে আর কখনো ফিরে আসতে পারবে না।’

পাঠদান কেন বন্ধ হবে না, ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে নোটিশ দিল বোর…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিগত সরকারের লুটপাটের কারণে অবসরপ্রাপ্ত শিক্ষকদের পাওনা থমক…
  • ০৫ অক্টোবর ২০২৬
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে ৩ পদে চাকরি, আবেদন ২৯ অক্টোবর …
  • ০৫ অক্টোবর ২০২৬
আমার বিরুদ্ধে ব্যবস্থা নিলে বুঝব— ‘ছাত্রদল ও বিএনপিতে বটদের…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষক নিয়োগ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ০৫ অক্টোবর ২০২৬
সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্…
  • ০৫ অক্টোবর ২০২৬