হাদিকে নিয়ে সিইসির বক্তব্যের ব্যাখ্যায় যা বলল নির্বাচন কমিশন

১৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৬ PM , আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৫ PM
সিইসি ও হাদি

সিইসি ও হাদি © টিডিসি সম্পাদিত

‘ওসমান হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা, এ ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হয়নি’ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের এই বক্তব্যের ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি) । সোমবার (১৫ ডিসেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই বিষয়ে ব্যাখ্যা দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধান নির্বাচন কমিশনের বক্তব্যের যে তথ্য প্রচারিত হয়েছে, সে বিষয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষিত হয়েছে। নির্বাচন কমিশনের ব্যাখ্যায় উল্লেখ করা হয়, প্রধান নির্বাচন কমিশনার তার বক্তব্যে মূলত বোঝাতে চেয়েছেন যে, জনাব ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলা আসন্ন নির্বাচনকে কোনোভাবেই বাধাগ্রস্ত করতে পারবে না। একই সঙ্গে কমিশন তার দ্রুত সুস্থতা কামনা করেছে এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

নির্বাচন কমিশন জানায়, শরীফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলাকে প্রধান নির্বাচন কমিশনার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনায় নিয়েছেন। এরই ধারাবাহিকতায় গতকাল রবিবার (১৪ ডিসেম্বর) বিকেল ৪টায় আইন-শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে কমিশন একটি জরুরি সভা অনুষ্ঠিত করে। সভায় দ্রুততম সময়ের মধ্যে হামলাকারীদের আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন প্রধান নির্বাচন কমিশনার।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শরীফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় নির্বাচন কমিশন গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।

সনদ আছে, দক্ষতা নেই: বাংলাদেশের উচ্চশিক্ষার সংকট
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে বড় সুখবর আসছে
  • ০৫ অক্টোবর ২০২৬
৭ পদে চাকরি দেবে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড …
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের মর্যাদা ফুলের তোড়ায় নয়, থাকতে হবে বেতন-ভাতা-মানস…
  • ০৫ অক্টোবর ২০২৬
পাঠদান কেন বন্ধ হবে না, ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে নোটিশ দিল বোর…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিগত সরকারের লুটপাটের কারণে অবসরপ্রাপ্ত শিক্ষকদের পাওনা থমক…
  • ০৫ অক্টোবর ২০২৬