সুপ্রিম কোর্ট সচিবালয়ের ৪৮৯ পদ সৃজনের সিদ্ধান্ত

০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৩ AM , আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৫, ১১:০৫ AM
বাংলাদেশ সুপ্রিম কোর্ট

বাংলাদেশ সুপ্রিম কোর্ট © সংগৃহীত

সুপ্রিম কোর্ট সচিবালয়ের স্বতন্ত্র কর্মকর্তা-কর্মচারী পদে নিয়োগের জন্য ৪৮৯টি পদ সৃজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫ অনুযায়ী গঠিত ‘পদ সৃজন’ কমিটির প্রথম সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।

সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। সৃজনকৃত পদের মধ্যে কর্মকর্তার ১০৭টি এবং সহায়ক কর্মচারী পদে ৩৮২টি পদে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। ১০৭টি কর্মকর্তা পদের মধ্যে জুডিশিয়াল সার্ভিসের প্রশাসনিক পদ ১০৫টি, মুখ্য হিসাবরক্ষণ কর্মকর্তা পদে একটি ও সিস্টেম অ্যানালিস্টের পদে একটি নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ সংক্রান্ত কমিটির সভাপতি আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় সভায় উপস্থিত ছিলেন সৃজন পদ কমিটির মোট ৮ সদস্যের মধ্যে ৭ সদস্য। 

আরও পড়ুন : ৪৪তম বিসিএস পরীক্ষার নন-ক্যাডার পদ বাড়ল, পিএসসির নতুন নির্দেশনা

উল্লেখ্য, সুপ্রিম কোর্ট রেজিস্ট্রি, সুপ্রিম কোর্ট সচিবালয়, প্রশাসনিক ট্রাইব্যুনাল ও অধস্তন আদালতের সাংগঠনিক কাঠামো পরিবর্তনসহ কর্মকর্তা-কর্মচারীদের পদ সৃষ্টি, বিলোপ বা বিন্যাসে ‘পদ সৃজন’ কমিটি গঠন করা হয়েছে।

সুপ্রিম কোর্ট রেজিস্ট্রি, সুপ্রিম কোর্ট সচিবালয়, প্রশাসনিক ট্রাইব্যুনাল ও অধস্তন আদালতের সাংগঠনিক কাঠামো পরিবর্তনসহ কর্মকর্তা-কর্মচারীদের পদ সৃষ্টি, বিলোপ বা বিন্যাসে ‘পদ সৃজন’ কমিটি গঠন করা হয়েছে। 

ইউরোপীয়ান ইউনিয়নে যোগ দিচ্ছে উত্তর আমেরিকার এক দেশ 
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ২৬ সেপ্টেম্ব…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ১২
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেওয়া ম্যাকলেমোরের সমর্থনে এড শির…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
আরব সাগরে ভারত-পাকিস্তানের যুদ্ধজাহাজের মধ্যে সংঘর্ষ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9