সিংহী ডেইজি ‘আটক’

০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৩১ PM
সিংহী ডেইজি

সিংহী ডেইজি © সংগৃহীত

খাঁচা থেকে বেরিয়ে যাওয়ার আড়াই ঘন্টা পর সিংহী ডেইজিকে ‘আটক’ করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। আজ শুক্রবার (০৫ ডিসেম্বর) বিকাল পৌনে ৫টার দিকে সেটি বেরিয়ে যায় বলে জানান চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার।

ঢাকার মিরপুরে জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে সিংহটিকে ফের খাঁচায় ফেরানো হয়েছে। স্ত্রী সিংহটির নাম ডেইজি। এদিনে বিকেল পৌনে ৫টার দিকে খাঁচা থেকে বেরিয়ে যায় বলে জানান চিড়িয়াখানার কর্তৃপক্ষ।

রফিকুল ইসলাম তালুকদার বলেন, সন্ধ্যার পর সিংহটিকে চেতনানাশক ইনজেকশন পুশ করা হয়। এর কিছুক্ষণ পর  অজ্ঞান হয়ে গেলে সেটিকে  ধরে ফের খাঁচায় ঢুকানো হয়েছে। এই ঘটনায় আতঙ্কিত হওয়ার কিছু নেই। 

সিংহটি কীভাবে বেরিয়ে গেল এই প্রশ্নের জবাবে তিনি বলেন, হয়তবা তালা লাগানো হয়নি। কারণ কোথাও কোনো গ্রিল ফাঁকা বা ভাঙা এরকম কিছু নেই। দরজা দিয়ে বের হওয়ার সম্ভাবনা বেশি।’ এ ব্যাপারে রাতেই তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানান তিনি।

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬