আবু ত্বহা মুহাম্মদ আদনানকে ‘খোলা তালাক’ দিয়ে যা বললেন সাবিকুন নাহার

২১ অক্টোবর ২০২৫, ০৪:২৫ PM , আপডেট: ২১ অক্টোবর ২০২৫, ০৪:৩২ PM
সাবিকুন নাহার ও আবু ত্বহা মুহাম্মদ আদনান

সাবিকুন নাহার ও আবু ত্বহা মুহাম্মদ আদনান © সংগৃহীত

ইসলামিক বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ও সাবিকুন নাহারের মধ্যকার পারিবারিক বিরোধের অবসান ঘটেছে। আবু ত্বহাকে খোলা তালাক দিয়েছেন সাবিকুন নাহার। মঙ্গলবার (২১ অক্টোবর) নিজেদের ফেসবুক স্ট্যাটাসে বিষয়টির সমাধান হওয়ার কথা জানিয়েছেন তারা। 

ওই স্ট্যাটাসে সাবিকুন নাহার লেখেন, ‘আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সম্প্রতি আমার পারিবারিক যে ইস্যুটি সর্বসাধারণের সামনে এসেছে; ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে তার অত্যন্ত সুন্দর ও উত্তম মীমাংসা হয়েছে।দুনিয়া ও আখিরাতের কল্যাণের উদ্দেশ্যে পারিবারিক জটিল পরিস্থিতি থেকে সহজ, সরল ও সুন্দর প্রতিকারের আশায় আমাকে চূড়ান্ত এক ভীতিপ্রদ দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়েই সংশ্লিষ্ট ও দায়িত্বশীল ব্যক্তিবর্গের নজর আকর্ষণ করে অতঃপর এ সমাধান পেতে হয়েছে।’

তিনি লেখেন, ‘এ প্রক্রিয়ায় পাবলিক প্ল্যাটফর্মে ইচ্ছায়-অনিচ্ছায়, উদ্বেগ-উৎকণ্ঠায়, আবেগে, অনিশ্চয়তায়, আমার দ্বারা যত গুনাহ হয়েছে তা থেকে আমি রবের দরবারে প্রকাশ্যে তওবা ও ক্ষমা প্রার্থনা করছি। নিশ্চয়ই তিনি রহমান, তওবা কবুলকারী এবং ক্ষমাকারী।’

তিনি আরও লেখেন,  ‘ইনশাআল্লাহ আমি নিজেও পরবর্তী সময় এ বিষয়ে কোনো প্রকার কথা বলা থেকে বিরত থাকব এবং সরাসরি এ ইস্যুটিকেই মেনশন করে যারা আলোচনা, সমালোচনায় লিপ্ত এমন সর্বস্তরের আলোচক ও সমালোচকদেরও বিরত থাকার অনুরোধ করছি।’

সর্বশেষ নিজের প্রতিটি অডিও ও ভিডিও ক্লিপ ডিলিট করার আহ্বান জানিয়ে মিডিয়ার উদ্দেশে  সাবিকুন নাহার লেখেন, ‘আর আল্লাহর ওয়াস্তে পরকালের স্বার্থেই পারিবারিক আলোচনাসংবলিত আমার প্রতিটি অডিও, ভিডিও ক্লিপ ডিলিট করার জন্য সব মিডিয়ার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। এ কঠিন সময়ে যারা পাশে ছিলেন, আছেন, ভালোবেসেছেন তাদের প্রত্যেককে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা উত্তম প্রতিদান দান করুন এবং যারা ঘৃণাভরে তিরস্কার/নিন্দা জ্ঞাপন করেছেন মালিক তাদের ক্ষমা করুন।’

উল্লেখ্য, খোলা তালাক হলো ইসলামি শরিয়তের একটি বৈধ পন্থা, যার মাধ্যমে একজন স্ত্রী স্বেচ্ছায় তার স্বামীর কাছ থেকে তালাক চায়। এটি স্বামীর পক্ষ থেকে নয়, বরং স্ত্রীর পক্ষ থেকে তালাকের অনুরোধ বা দাবি। 

হতাশা থেকে বিশ্বকাপ ফাইনাল, দে লা ফুয়েন্তের অবিশ্বাস্য যাত…
  • ১৫ জুলাই ২০২৬
ফাইনালে স্পেনের প্রতিপক্ষ কারা, কখন খেলা? 
  • ১৫ জুলাই ২০২৬
‘স্বপ্ন সত্যি হয়েছে’, ফ্রান্সকে হারানোর পর উচ্ছ্বসিত পোরো
  • ১৫ জুলাই ২০২৬
ফ্রান্সের বিদায়ঘণ্টা বাজিয়ে ফাইনালে স্পেন
  • ১৫ জুলাই ২০২৬
স্পেনের বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড ওইয়ারজাবালের
  • ১৫ জুলাই ২০২৬
পোরোর গোলে ফাইনালের আরও কাছে স্পেন
  • ১৫ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence