‘ইংরেজিতে সেক্রেটারিয়েট বানান পারলে ছেড়ে দেব’—শিক্ষার্থীকে ডিসি মাসুদ, অতঃপর...

২২ জুলাই ২০২৫, ০৭:৪৩ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০৫:২০ PM
ডিসি মাসুদ ও সচিবালয়ে আন্দোলনে অংশ নেওয়া এক শিক্ষার্থী

ডিসি মাসুদ ও সচিবালয়ে আন্দোলনে অংশ নেওয়া এক শিক্ষার্থী © টিডিসি সম্পাদিত

শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে বিক্ষোভ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ জুলাই) বেলা আড়াইটার দিকে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সচিবালয়ের সামনে এসে জড়ো হন তারা। এ সময় এক শিক্ষার্থীকে আটক করে পুলিশ। তখন সেখানে উপস্থিত রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম ওই শিক্ষার্থীকে বলেন, ‘ইংরেজিতে সেক্রেটারিয়েট বানান করতে পারলে ছেড়ে দেব’। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

ভিডিওতে ডিসি মাসুদকে ওই শিক্ষার্থীকে বলতে শোনা যায়, সচিবালয়ের ইংরেজি সেক্রেটারিয়েট। যদি ইংরেজিতে সেক্রেটারিয়েট বানান করতে পার, তাহলে ছেড়ে দেব। ওই শিক্ষার্থী বানান করতে গিয়ে বলেন, ‘SECETARY’।  এ সময় ডিসি মাসুদ শুদ্ধরূপে তাকে বানানটি (SECRETARIAT) করে শোনান। তারপর ওই শিক্ষার্থীকে বলেন, তুমি তো সব উল্টা-পাল্টা করে ফেলছ। তুমি তো বানান করতে পারলা না, তাহলে কেমনে ছাড়ব। 

পরবর্তীতে ডিসি মাসুদ ওই  শিক্ষার্থীকে জিজ্ঞেস করেন, তুমি কি পরীক্ষার্থী? জবাবে ওই শিক্ষার্থী বলেন, হ্যাঁ। তখন কলেজের নাম জিজ্ঞেস করলে ওই শিক্ষার্থী জানান, তিনি মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের এইচএসসি পরীক্ষার্থী। এ সময় ডিসি মাসুদ তাকে এইচএসসি’র পূর্ণরূপ জিজ্ঞেস করলে তিনি বলেন, হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। তখন ডিসি মাসুদ বলেন, সেকেন্ডারি  স্কুল সার্টিফিকেট মানে তো এসএসসি। তখন ওই  শিক্ষার্থী আবার বলেন, হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট। এ সময় উপস্থিত পুলিশ সদস্যরা হেসে ওঠেন। তখন ডিসি মাসুদ ওই শিক্ষার্থীকে চলে যেতে  বলেন। 

এর আগে, বেলা আড়াইটার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের এক নম্বর গেটের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময়  তারা ‘ভুয়া ভুয়া’ ও ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব দে’ ইত্যাদি স্লোগান দেন।

নেত্রকোনায় গর্তের পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • ০২ নভেম্বর ২০২৬
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিলের আদেশ হাই…
  • ০২ নভেম্বর ২০২৬
২০২৭ সালের আলিম পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীদের বিশেষ সুযোগ
  • ০২ নভেম্বর ২০২৬
‘শ্রমিক আন্দোলনকে পুঁজি করে নিষিদ্ধ দলের অস্থিতিশীলতা তৈরির…
  • ০২ নভেম্বর ২০২৬
মারুফাকে ছাড়াই নিউজিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ
  • ০২ নভেম্বর ২০২৬
ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার সঙ্গে নর্থ সাউথ ইউন…
  • ০২ নভেম্বর ২০২৬