গণ-অভ্যুত্থানে আহত সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ আয়োজন করছে পিআইবি

১৪ জুলাই ২০২৫, ০৩:২৪ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৩৭ PM
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ © সংগৃহীত

২০২৪ সালের জুলাই মাসে দেশের বিভিন্ন স্থানে গণ-অভ্যুত্থানের সময় পেশাগত দায়িত্ব পালনের সময়ে আহত সাংবাদিকদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করতে যাচ্ছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)। এ উপলক্ষে আহত সাংবাদিকদের কাছ থেকে নির্ধারিত কাগজপত্রসহ আবেদন আহ্বান করেছে প্রতিষ্ঠানটি।

পিআইবি জানায়, এই প্রশিক্ষণের লক্ষ্য হলো গণতান্ত্রিক উত্তাল সময়ে সাংবাদিকদের মানসিক ও পেশাগত সহায়তা প্রদান করা এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত করা। যারা সরাসরি পেশাগত দায়িত্ব পালনকালে আহত হয়েছেন, শুধু তারাই এই প্রশিক্ষণে আবেদন করতে পারবেন।

আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ থেকে ২২ জুলাইয়ের মধ্যে আবেদন করতে পারবেন। আবেদন পাঠাতে পারবেন সরাসরি এবং ই-মেইলের মাধ্যমে।

মহাপরিচালক, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি), ৩ সার্কিট হাউস রোড, ঢাকা-১০০০ বরাবর আবেদনপত্র পাঠাতে পারবেন আগ্রহী প্রার্থীরা। এ ছাড়া [email protected] অথবা, [email protected] ঠিকানায় ই-মেইল পাঠিয়েও আবেদন করতে করা যাবে। 

 

এক্সিকিউটিভ নিয়োগ দেবে এসকেএফ ফার্মাসিউটিক্যালস, আবেদন ১৭ অ…
  • ১২ অক্টোবর ২০২৬
প্রধান নির্বাচন কমিশনারকে অপসারণে বিধানসভায় প্রস্তাব পাস কর…
  • ১২ অক্টোবর ২০২৬
বিসিএস ক্যাডার হয়েও যোগ দিলেন না ৩৮ জন
  • ১২ অক্টোবর ২০২৬
সুইডেনে বিপিসিএন অ্যাওয়ার্ড পেলেন আইনজীবী শিশির মনির
  • ১২ অক্টোবর ২০২৬
ফরিদপুরে পরকীয়ার অভিযোগে প্রবাসীর স্ত্রীর চুল কেটে দিল গ্রা…
  • ১২ অক্টোবর ২০২৬
লিটনের সেঞ্চুরির দিনে আফগানিস্তানের সামনে রানের পাহাড়
  • ১২ অক্টোবর ২০২৬