একুশে পদকের অর্থ জুলাই আন্দোলনকারীদের দিলেন মাহমুদুর রহমান

৩০ জুন ২০২৫, ০১:৩২ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ০৭:৫৯ PM
  একুশে পদকের অর্থ জুলাই ফাউন্ডেশনে দিলেন মাহমুদুর রহমান

একুশে পদকের অর্থ জুলাই ফাউন্ডেশনে দিলেন মাহমুদুর রহমান © সংগৃহীত

একুশে পদক থেকে প্রাপ্ত অর্থ জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের জন্য দিয়েছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। সোমবার (৩০ জুন) রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি প্রাপ্ত অর্থের চেক হস্তান্তর করেন। 

জুলাই ফাউন্ডেশনের পক্ষ থেকে চেক গ্রহণ করেন ফাউন্ডেশনের সিইও লেফটেন্যান্ট কর্নেল (অব.) কামাল আকবর। এ সময় আরও উপস্থিত ছিলেন আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদসহ ফাউন্ডেশনের কর্মকর্তারা। 

এ বিষয়ে মাহমুদর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদরা আমাদের গৌরব। তাদের আত্মত্যাগের ফলে আমরা ভয়ংকর ফ্যাসিবাদের কবল থেকে মুক্তি পেয়েছি। 

যারা আহত তাদের চিকিৎসার পাশাপাশি পুনর্বাসন এবং শহীদ পরিবারগুলোকে সব ধরনের সহযোগিতার আহ্বান জানান তিনি। 

ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬