ঢাকা কলেজে ভর্তির খুঁটিনাটি

০৫ জানুয়ারি ২০২২, ১০:০১ AM
ঢাকা কলেজ

ঢাকা কলেজ © সংগৃহীত

রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা কলেজে একাদশ শ্রেণীতে শিক্ষার্থী ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (৪ জানুয়ারি) ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার স্বাক্ষরিত এক ভর্তি বিজ্ঞপ্তিতে ভর্তির জন্য আবেদনের যোগ্যতাসহ বিস্তারিত প্রক্রিয়া জানানো হয়।

এতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গৃহীত ভর্তি নীতিমালা ২০২১-২০২২ অনুযায়ী ঢাকা কলেজে একাদশ শ্রেণিতে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখায় ছাত্র করা হবে। এক্ষেত্রে এসএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা উল্লেখিত বিভাগ অনুসারে কর্তৃপক্ষের নির্ধারিত জিপিএ অনুযায়ী আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে। বিভাগ ভিত্তিক আবেদনের নির্ধারিত জিপিএ হলো-

◑বিজ্ঞান বিভাগ- ৫.০০
◑ব্যবসায় শিক্ষা বিভাগ- ৪.৭৫
◑মানবিক বিভাগ- ৪.৫০

এবার বিজ্ঞান বিভাগে ৯০০ জন, ব্যবসায় শিক্ষা বিভাগে ১৫০ জন এবং মানবিক বিভাগে ১৫০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আরও পড়ুন- বিদেশি শিক্ষার্থী প্রায় দ্বিগুণ বেড়েছে সরকারি বিশ্ববিদ্যালয়ে

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ৮ জানুয়ারি ২০২২ থেকে ১৫ জানুয়ারি ২০২২ তারিখের মধ্যে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করা যাবে। অনলাইনে আবেদনের জন্য ওয়েব এর ঠিকানা হলো: www.xiclassadmission.gov.bd। এস.এস.সি এবং সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ভিত্তিতে শিক্ষার্থীদের মেধাক্রম নির্ধারিত হবে।

আরও পড়ুন- নিউজিল্যান্ডের মাটিতে প্রথম

ভর্তির ফলাফল ৩টি পর্যায়ে বোর্ড কর্তৃক প্রক্রিয়াকরণ হবে। একজন শিক্ষার্থী তার মেধা ও পছন্দক্রম অনুযায়ী একটি মাত্র কলেজের জন্য নির্বাচিত হবে। নির্বাচিত শিক্ষার্থীদের নিজেই অনলাইনে রেজিস্ট্রেশন ও অন্যান্য ফি বাবদ ২২৮ (দুইশত আটাশ) টাকা জমা দিয়ে প্রাথমিক ভর্তি নিশ্চায়ন করতে হবে। এছাড়াও একজন শিক্ষার্থীর সর্বোচ্চ ২ বার সক্রিয়ভাবে মাইগ্রেশনের জন্য বিবেচিত হবে এক্ষেত্রে মাইগ্রেশন সর্বদা শিক্ষার্থীর পছন্দক্রমনুসারে উপরের দিকে হবে।

ব্যবস্থাপক নিয়োগ দেবে বাংলাদেশ চা বোর্ড, আবেদন ৩১ আগস্ট পর্…
  • ১৬ আগস্ট ২০২৬
চলতি মাসেই সিটি ইউনিভার্সিটির অ্যাডভাইজার পদ হারান প্রভোস্ট…
  • ১৬ আগস্ট ২০২৬
সহপাঠীদের চোখের সামনে বাসচাপায় প্রাণ গেল সুরাইয়ার, আহত ৫
  • ১৬ আগস্ট ২০২৬
অ্যাসোসিয়েট নিয়োগ দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আবেদন অভিজ…
  • ১৬ আগস্ট ২০২৬
ইতালির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের চার দুষ্প্রাপ্য চিত্রকর্ম …
  • ১৬ আগস্ট ২০২৬
দুই শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে যবিপ্রবি শিক্ষার…
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage