বিদ্যুৎ বিল নিয়ে সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে

০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ PM
থানায় সিফাত আব্দুল্লাহ

থানায় সিফাত আব্দুল্লাহ © বৃহস্পতিবারের ছবি

নিজ বাসায় দুই মাসে প্রায় ৯ হাজার টাকা বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও বার্তায় সরকারের সংশ্লিষ্টদের গালিগালাজ করে অশালীন ও কুরুচিপূর্ণ ভাষায় বক্তব্য দেওয়ার পর আটক আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী সিফাত আব্দুল্লাহকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে গাজীপুর মহানগরীর গাছা থানা পুলিশ গ্রেপ্তার করে তাকে। আইনগত প্রক্রিয়া শেষে আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) তাকে আদালতে পাঠায় পুলিশ।

গাছা থানার ওসি গোলাম রব্বানী জানান, সিফাতের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে।

পুলিশ জানিয়েছে, সম্প্রতি ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে সিফাতকে প্রধানমন্ত্রী ও সরকার সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে গালিগালাজ করতে দেখা যায়। ওই ভিডিওতে তিনি তার বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল এবং বিদ্যুৎ পরিস্থিতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি পুলিশের নজরে আসে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার বলেন, সিফাতের বক্তব্যের বিষয়টি আইনগতভাবে পর্যালোচনা করা হয়েছে। পাশাপাশি তার কথাবার্তা ও বিভিন্ন তথ্য যাচাই করে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়ে তথ্য পাওয়া গেছে।

তিনি আরও বলে, তদন্তে বিভিন্ন সময়ে নিষিদ্ধ সংগঠনের মিছিল আয়োজন ও সংগঠিত করার সঙ্গে তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। বিষয়টি আরও যাচাই-বাছাই করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অনার্সে ‘অ্যাপ্লাইড আইসিটি’ পড়াতে সক্ষম শিক্ষকদের তথ্য চেয়ে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হলো সেই মাসুদকে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ বিল নিয়ে সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘হিন্দিভাষী’ চক্রের হাতে অপহৃত স্কুলছাত্র, ১২ ঘণ্টা পর সীমা…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬