ভিডিওর পর স্ট্যাটাস সিফাতের

‘বিদ্যুৎ বিল দিয়েই টাকা শেষ—ভাড়াটিয়া থেকে ধার করে কলেজে যাওয়ার ভাড়া দেওয়ায় আম্মুর চোখের দিকে তাকাতে পারিনি’

০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ PM , আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ PM
সিফাত আব্দুল্লাহ ও তার ফেসবুক স্ট্যাটাস

সিফাত আব্দুল্লাহ ও তার ফেসবুক স্ট্যাটাস © টিডিসি সম্পাদিত

বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার দাবি করে সরকারের সংশ্লিষ্টদের গালিগালাজ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছাড়ার দায়ে সিফাত আব্দুল্লাহ নামে এক যুবককে আটকের পর পুরোনো সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছে গাজীপুরের গাছা থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে গাজীপুর থেকে তাকে আটকের পর আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) কারাগারে পাঠানো হয়েছে।

আটকের আগে বৃহস্পতিবার এক মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিওতে সরকারে সংশ্লিষ্টদের গালিগালাজ করতে দেখা যায় রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের এই শিক্ষার্থীকে। সেখানে তিনি দাবি করেন, তার বাসায় চলতি মাসে ৪ হাজার এবং তার আগের মাসে ৫ হাজার টাকা বিদ্যুৎ বিল এসেছে, যা অতিরিক্ত। এ সময় তার হাতে বিদ্যুৎ বিলের দুটি কাগজও দেখা যায়। পরে বিষয়টি ভাইরাল হলে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা গাছা থানা পুলিশকে জানায়। পরে রাতেই পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে।

আরও পড়ুন: কটূক্তির অভিযোগে আটক, পুরোনো সন্ত্রাসবিরোধী আইনে মামলা—ওসির বক্তব্যেও ভিন্নতা

এদিকে, ওই ভিডিও দেওয়ার পর আরেকটি স্ট্যাটাস দিয়েছিলেন সিফাত। সেখানে তিনি বাসার বিদ্যুৎ বিল দেওয়ার কারণে পরিবারের মাসের সব টাকা শেষ হওয়ায় ভাড়াটিয়া থেকে ধার নিয়ে তার কলেজে যাওয়ার ভাড়া দেন দিয়েছেন মা বলে দাবি করা হয়।

স্ট্যাটাসে সিফাত আব্দুল্লাহ লেখেন, আজ সকালে আম্মু ভাড়াটিয়ার কাছ থেকে টাকা ধার করে এনে আমাকে কলেজে যাওয়ার ভাড়া দিয়েছে। বিদ্যুৎ বিল দিতে গিয়ে মাসের সব টাকা শেষ, টাকাগুলা নিতে গিয়ে আমি আম্মুর চোখের দিকে তাকাতেই পারি নাই।

‘‘আমার আব্বা তো টাকার গাছ লাগায় নাই যে গাছে ঝুল দিলেই টাকা পড়বে। উনি জীবনভর বিদেশে মেহনত করে পরিবার পালছেন, কিন্তু এই মেহনতের ফল কি এইটাই যে আজকে বিদ্যুৎ বিলের টাকা দিতে গিয়া উনার পকেট ফাঁকা হইয়া যাবে, বিল হবে উনার বুকের পাথর?’’

তিনি আরও লেখেন, এক মাসের বিদ্যুৎ বিল একটা পুরো পরিবারকে জিম্মি করে ফেলবো? এই অসহায়ত্ব এই লজ্জাজনক পরিস্থিতিতে যার কারণে পরলাম, সে তো বুঝবো না, হালালভাবে কামাই করার কতো কষ্ট, এক টাকা আয় করতে কি পরিমাণ ঘাম ফেলা লাগে, ওরা খালি বুঝবো, আমরা জনগণ, মানুষ না টাকার গাছ, খালি ঝুল দিলেই টাকা পড়বে।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ অ্যালামনাই রিইউনিয়ন ২০২৬ অনুষ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
কথা কাটাকাটির জেরে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দুই গ্রুপে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘বিদ্যুৎ বিল দিয়েই টাকা শেষ—ভাড়াটিয়া থেকে ধার করে কলেজে যাও…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রীকে ঢাকায় নেওয়া হচ্ছে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
৮ম পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
কটূক্তির অভিযোগে আটক, পুরোনো সন্ত্রাসবিরোধী আইনে মামলা—ওসির…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬