মোহাম্মদপুর মহিলা কলেজের অধ্যক্ষের চলতি দায়িত্ব পেলেন ফরহানা ইয়াসমিন

২৭ জুলাই ২০২৬, ০৫:২৬ PM
ফরহানা ইয়াসমিন

ফরহানা ইয়াসমিন © ফাইল ছবি

রাজধানীর মোহাম্মদপুর মহিলা কলেজের অধ্যক্ষের চলতি দায়িত্ব পেয়েছেন ফরহানা ইয়াসমিন। দুর্নীতিসহ নানা অভিযোগের কারণে বর্তমান অধ্যক্ষকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোয় অধ্যক্ষের চলতি দায়িত্ব পেয়েছেন তিনি। 

শনিবার গভর্নিং বডির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে পৃথক দুটি অফিস আদেশে বিষয়টি জানানো হয়।

আদেশে বলা হয়েছে, ফরহানা ইয়াসমিন ২৬ জুলাই থেকে অধ্যক্ষের প্রশাসনিক, আর্থিক, একাডেমিকসহ সব ধরনের দায়িত্ব পালন করবেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।

অন্যদিকে বর্তমান অধ্যক্ষকে দেওয়া পৃথক অফিস আদেশে উল্লেখ করা হয়, তার বিরুদ্ধে গভর্নিং বডি কর্তৃক উত্থাপিত অভিযোগ এবং পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) ২০ জুলাই প্রকাশিত প্রতিবেদনের কয়েকটি অভিযোগ পর্যালোচনার জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, কমিটি অধ্যক্ষের নিয়োগ বিধিসম্মত ছিল কি না এবং প্রতিবেদনে উল্লেখিত আনোয়ার হোসেন ও কেরামত আলী মোল্লার চাকরি স্বয়ংক্রিয়ভাবে বহাল থাকা ও তাদের বকেয়া বেতন-ভাতা প্রাপ্যতার বিষয়টি তদন্ত ও যাচাই-বাছাই করবে।

কমিটির নিরপেক্ষ তদন্ত এবং প্রতিবেদন প্রস্তুতের সুবিধার্থে বর্তমান অধ্যক্ষকে এক মাসের বাধ্যতামূলক ছুটি দেওয়া হয়েছে। তদন্ত শেষে কমিটিকে তাদের প্রতিবেদন গভর্নিং বডির কাছে জমা দিতে বলা হয়েছে।

এ বিষয়ে অধ্যক্ষের (চলতি দায়িত্ব) দায়িত্বপ্রাপ্ত ফরহানা ইয়াসমিন বলেন, ‘প্রতিষ্ঠান কর্তৃপক্ষ আমাকে ভারপ্রাপ্ত থেকে অধ্যক্ষের চলতি দায়িত্ব দিয়েছে। আমি কলেজের হারানো সুনাম ও ঐতিহ্য পুনরুদ্ধারে আন্তরিকভাবে কাজ করব। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতা নিয়ে একটি সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার সর্বোচ্চ চেষ্টা করব।’

অনার্স ফাইনালের সাময়িক সনদ বিতরণ শুরু কাল, পাবে যেসব কলেজ
  • ১৬ অক্টোবর ২০২৬
বিয়ের আগের দিন বরের মৃত্যু, সদ্য পাস করা বিশ্ববিদ্যালয় শিক্…
  • ১৬ অক্টোবর ২০২৬
ঢাবিসহ ছয় বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া রিয়াদের গৎবাঁধা রুটিন …
  • ১৬ অক্টোবর ২০২৬
ভিসি ভবনের পাশেই গরু জবাই জবি শিক্ষার্থীদের
  • ১৬ অক্টোবর ২০২৬
ডিগ্রি প্রথম বর্ষের দুই দিনের পরীক্ষার তারিখ পরিবর্তন, নতুন…
  • ১৬ অক্টোবর ২০২৬
বুটেক্সের দ্বিতীয় সমাবর্তন: নিবন্ধনের সময় বাকি আর মাত্র ৫ দ…
  • ১৬ অক্টোবর ২০২৬