আর সহ্য করা হবে না, আসা মাত্রই সাইজ করা হবে—ডিসি মাসুদের হুঁশিয়ারি

ঢাকা-আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষ

০৯ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৫ PM , আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৬ PM
কথা বলছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম

কথা বলছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম © টিডিসি সম্পাদিত

শান্তিচুক্তির মাস না পেরোতেই আবারও সংঘর্ষে জড়িয়েছে রাজধানীর ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম। শিক্ষার্থীরা সংঘর্ষের জন্য ক্যাম্পাসের বাইরে আসা মাত্রই তাদের ‘সাইজ করা’ হবে বলেও ঘোষণা দিয়েছেন তিনি।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলাকালে ঢাকা কলেজের ‘বিজয় ৭১’ ও ‘শঙ্খনীল’ নামের দুটি বাস ভাংচুর করে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। এরপর পুলিশ অ্যাকশনে গেলে ছত্রভঙ্গ হয়ে পড়ে শিক্ষার্থীরা।

একপর্যায়ে পুলিশের সঙ্গে আলোচনা শেষে ফিরে যায় ঢাকা কলেজের শিক্ষার্থীরা। তবে সেসময় সায়েন্সল্যাব মোড়ে জড়ো হতে থাকে আইডিয়াল কলেজের শতাধিক শিক্ষার্থী। পড়ে পুলিশ তাদেরও ছত্রভঙ্গ করে দেয়।

এসময় ঘটনাস্থলে আসেন মাসুদ আলম। উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, রাগ-অভিমান থেকে দুই কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। পুলিশ টিয়ারশেল দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। আমরা অনেক টলারেট করেছি, আর সহ্য করা হবে না। আসা মাত্রই সাইজ করা হবে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

ঘটনার পর ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা আমাদের যে দুটি বাস ভেঙেছে, বর্তমানে বাসগুলো থানায় রয়েছে। ড্রাইভার ও কলেজের পক্ষ থেকে দুইটি বা একটি মামলা হবে।

তিনি আরও বলেন, কলেজ প্রশাসন হিসেবে আইনি ব্যবস্থা সেটি আমরা নেব। ছাত্রদের মধ্যে যারা আহত হয়েছে লাগলে তাদের চিকিৎসার ব্যবস্থা আমরা নেব। এই মাসে আর বাস ছাত্রদের আনতে যাবে না। শিক্ষার্থীরা আহত হোক আমরা এটা আমরা চাই না।

প্রসঙ্গত, গত ৯ নভেম্বর নিউ মার্কেট থানার উদ্যোগে বিবাদে না জড়ানোর অঙ্গীকার করে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে শান্তিচুক্তি হয়েছিল।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের …
  • ১২ নভেম্বর ২০২৬
নবাবগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নে একদল হাজারো অনুরোধের পরও স্বাধী…
  • ১২ নভেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ মুগ্ধের স্মৃতিস্তম্ভে ফের কালি লেপন
  • ১২ নভেম্বর ২০২৬
ফটিকছড়িতে সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল শিশুর
  • ১২ নভেম্বর ২০২৬
ফের কমল সোনার দাম, ভরিতে কত
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950