স্কলার্সহোম শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৬ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ছবি

সিলেট নগরীর সুবিদবাজার বনকলাপাড়া এলাকা থেকে স্কলার্সহোমের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের নাম আজমান আহমদ। ওই এলাকার রাশেদ আহমদের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।

দ্য ডেইলি ক্যাম্পাসকে তিনি জানান, পরিবার সূত্রে জানতে পেরেছি, সে স্কলার্সহোমের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল। পরিবারের ধারণা পরীক্ষায় ফেল করায় সে আত্মহত্যা করেছে।  

স্থানীয় সূত্রে জানা যায়, আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) নিজ রুমে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে আজমান আহমদ। খবর পেয়ে বিকাল সাড়ে ৫টার দিকে এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

শিক্ষাপ্রতিষ্ঠান সূত্রে জানা যায়, সে নগরীর স্কলার্সহোমের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। ২০২৬ সালের এইচএসসির প্রাক-নির্বাচনী পরীক্ষায় পাঁচ বিষয়ে ফেল করেছিল। এ কারণেই সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

 

বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬
দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে সংবর্ধনা দিল লিডিং ইউনিভার্সিটি
  • ১০ অক্টোবর ২০২৬
জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে ড্যাফোডিলে শুরু হলো ‘সাসটেইনে…
  • ১০ অক্টোবর ২০২৬