ছাত্রশিবিরের জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

০১ আগস্ট ২০২৫, ০৪:৫৯ PM , আপডেট: ০১ আগস্ট ২০২৫, ০৬:৩১ PM
ফুটবল টুর্নামেন্ট

ফুটবল টুর্নামেন্ট © টিডিসি ফটো

‘সুস্থ দেহ, সুস্থ মন, দ্বীন কায়েমের আন্দোলন’—এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্র ঘোষিত জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের অংশ হিসেবে সাতক্ষীরা সরকারি কলেজ সাংগঠনিক থানা শাখার উদ্যোগে আট দলীয় আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে।

শুক্রবার (১ আগস্ট) সকাল ৯টায় সাতক্ষীরা পল্লী মঙ্গল স্কুল অ্যান্ড কলেজ মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। 

কলেজ শাখা সেক্রেটারি মো. মাসুদুজ্জামানের সঞ্চালনায় এবং কলেজ সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা শহর শাখার সভাপতি মুহা. আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর সেক্রেটারি মেহেদী হাসান।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, শরীর ও মন সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা পারস্পরিক ভ্রাতৃত্ব ও ভালোবাসা বাড়ায়। তিনি খেলাধুলার মাধ্যমে তরুণদের দ্বীন কায়েমের আন্দোলনে সম্পৃক্ত করে ন্যায়, ইনসাফ ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান।

নির্ধারিত ৪০ মিনিটের উদ্বোধনী খেলায় গণিত বিভাগ ১–০ গোলের ব্যবধানে প্রাণিবিদ্যা বিভাগকে পরাজিত করে বিজয়ী হয়।

অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন জামায়াত আমির
  • ২০ নভেম্বর ২০২৬
সারাদেশে বৃষ্টি কত দিন থাকবে জানাল আবহাওয়া অধিদপ্তর
  • ২০ নভেম্বর ২০২৬
সৌন্দর্যে মুগ্ধ ইমা, একাধিক বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েও ভর্ত…
  • ২০ নভেম্বর ২০২৬
ববি শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের পেনশন সংরক্ষণ বিধি’র অনুমো…
  • ২০ নভেম্বর ২০২৬
আ. লীগ বিরোধী মিছিল নিয়ে বাকৃবি ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ…
  • ২০ নভেম্বর ২০২৬
চবি শিক্ষার্থীদের দুর্ভোগ কমাতে ক্যাম্পাসের ১৪ স্থানে চার্জ…
  • ২০ নভেম্বর ২০২৬
diuimage