হুঁশিয়ারি দিয়ে সড়ক ছাড়লেন রেসিডেন্সিয়ালের শিক্ষার্থীরা

১৭ নভেম্বর ২০২৪, ০৪:৫৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
আন্দোলনের হুঁশিয়ারি রেসিডেন্সিয়ালের শিক্ষার্থীদের

আন্দোলনের হুঁশিয়ারি রেসিডেন্সিয়ালের শিক্ষার্থীদের © সংগৃহীত

পরীক্ষার মাধ্যমে ভর্তির দাবিতে আন্দোলন চলার হুঁশিয়ারি দিয়েছেন রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। আজ রবিবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে অবরোধকারীরা রাস্তা ছেড়ে যান। তারা জানান, দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে।

এর আগে সকাল ১০টার দিক থেকে লটারি পদ্ধতি বাতিল করে পরীক্ষার মাধ্যমে ভর্তির দাবিতে কলেজের সামনের সড়কে অবস্থান নেন তারা। 

শিক্ষার্থীদের দাবি, লটারির ভিত্তিতে ভর্তির প্রথা দীর্ঘদিন ধরে চলে আসছে। এ কারণে মেধা থাকা স্বত্বেও শিক্ষার্থীরাও কলেজটিতে পড়ার সুযোগ হারাচ্ছেন। তাই সেই প্রথা আর চান না তারা। পরীক্ষার মাধ্যমে কিংবা মেধা যাচাইয়ের ভিত্তিতে কলেজে ভর্তির দাবি তাদের। দাবি মানা না হলে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

জানা গেছে, ভর্তি বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে সকালে একাধিকবার বসেছে কর্তৃপক্ষ। তাদের আন্দোলন না করার আহ্বান জানানো হয়েছে। এসবের তোয়াক্কা না করে কলেজের গেট ভেঙে শিক্ষার্থীরা গণভবনের সামনের সড়কে অবস্থান নেন। এতে দুই পাশ থেকে যান চলাচল বন্ধ হয়ে যায়। দেখা দেয় দীর্ঘ যানজট। ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। অনেকে বাধ্য হয়ে হেঁটেই গন্তব্যে যান।

তেজগাঁও বিভাগের পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) তানিয়া সুলতানা বলেন, স্কুলের অভ্যন্তরীণ বিষয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ না করতে শিক্ষার্থীদের বোঝানো হয়েছে। একইসঙ্গে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের কথা বোঝানোর পর শিক্ষার্থীরা সড়ক ছেড়েছে।

 

অনিশ্চয়তা কাটিয়ে আজ সেন্টমার্টিন যাচ্ছে একটি জাহাজ, বাকি জা…
  • ০৫ নভেম্বর ২০২৬
আজ ৮ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৫ নভেম্বর ২০২৬
মহিষ ডাকাতি ও মাছ ছিনতাইয়ের ঘটনায় জড়িত ৪ নেতাকে বহিষ্কার কর…
  • ০৫ নভেম্বর ২০২৬
যে পাঁচ কারণে মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি হলো ট্রাম্পের
  • ০৫ নভেম্বর ২০২৬
এইচএসসির ফলাফলে ধস, শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে মাইকিং
  • ০৫ নভেম্বর ২০২৬
দুই যুগেও মেলেনি এমপিও, ঋণের চাপে সর্বস্বান্ত হয়ে প্রাণ গেল…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950