ডেঙ্গু কেড়ে নিল জিপিএ-৫ পাওয়া সানজিদার ডাক্তার হওয়ার স্বপ্ন

১৬ অক্টোবর ২০২৪, ১২:৪৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও মেয়ের মা-ভাই

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও মেয়ের মা-ভাই © সংগৃহীত

২০২৪ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। প্রকাশিত ফলাফলে ঢাকার হামদর্দ পাবলিক কলেজের শিক্ষার্থী সানজিদা রহমান বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ অর্জন করেছেন। কিন্তু গত ১২ সেপ্টেম্বর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। ভবিষ্যতে চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রস্তুতি হিসেবে রেটিনায় ভর্তি হয়েছিলেন। কিন্তু তার সেই স্বপ্ন অধরাই থেকে গেলো।

কুমিল্লার মুরাদনগরের মোগলেসপুর গ্রামের সানজিদা রহমান, হামদর্দ পাবলিক কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। অত্যন্ত মেধাবী এই শিক্ষার্থী তার এসএসসি পরীক্ষায় বাংগরা উমালোচন উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছিলেন। এইচএসসি পরীক্ষায় সকল বিষয়ে পেয়েছেন জিপিএ-৫। 

ফলাফল প্রকাশের পর হামদর্দ পাবলিক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মো. নজরুল ইসলাম সানজিদার গ্রামের বাড়িতে যান এবং তার মা লুৎফুর নাহার ও ভাইয়ের হাতে ফলাফলের কপি তুলে দেন। অধ্যক্ষ নজরুল ইসলাম শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান এবং সানজিদার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। 

আরও পড়ুন: ২ পরীক্ষার্থীর জন্য ১৪ শিক্ষক, পাশ করেনি কেউ

দশম শ্রেণীর শিক্ষার্থী থাকা অবস্থায় সানজিদা একটি ডায়েরিতে লিখেছিলেন বড় হয়ে ডাক্তার হয়ে গরীব মানুষকে সাহায্য করবেন। মেধাবী এই শিক্ষার্থীর মৃত্যুতে কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে শোক বিরাজ করছে। শিক্ষার্থীরা জানান ভালো ফলাফলের ধারাবাহিকতায় মেধাবী সানজিদা মেডিকেল ভর্তি পরীক্ষায়ও সুযোগ পেতো।

অনিশ্চয়তা কাটিয়ে আজ সেন্টমার্টিন যাচ্ছে একটি জাহাজ, বাকি জা…
  • ০৫ নভেম্বর ২০২৬
আজ ৮ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৫ নভেম্বর ২০২৬
মহিষ ডাকাতি ও মাছ ছিনতাইয়ের ঘটনায় জড়িত ৪ নেতাকে বহিষ্কার কর…
  • ০৫ নভেম্বর ২০২৬
যে পাঁচ কারণে মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি হলো ট্রাম্পের
  • ০৫ নভেম্বর ২০২৬
এইচএসসির ফলাফলে ধস, শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে মাইকিং
  • ০৫ নভেম্বর ২০২৬
দুই যুগেও মেলেনি এমপিও, ঋণের চাপে সর্বস্বান্ত হয়ে প্রাণ গেল…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950