সায়েন্সল্যাব এলাকার পরিস্থিতি এখন শান্ত : পুলিশ

১০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৯ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২৭ AM
সায়েন্সল্যাব এলাকার পরিস্থিতি এখন শান্ত : পুলিশ

সায়েন্সল্যাব এলাকার পরিস্থিতি এখন শান্ত : পুলিশ © সংগৃহীত

রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে আইডিয়াল ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের পর ওই এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) তারিক লতিফ এ তথ্য জানিয়েছেন। 

তিনি বলেন, দুই কলেজের শিক্ষার্থীরা এখনও রাস্তায় রয়েছে, তবে পরিস্থিতি শান্ত আছে। শিক্ষার্থীদের মধ্যে আর সংঘর্ষ হচ্ছে না। আমরা দুই পক্ষের সঙ্গে আলোচনা করছি, তারা যেন রাস্তা ছেড়ে শান্তিপূর্ণভাবে চলে যায়। 

উল্লেখ্য, রাজধানীর গ্রিন রোডে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের পাভেল নামের এক শিক্ষার্থীকে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা মারধর এবং অন্য এক শিক্ষার্থীকে তুলে নিয়ে যাওয়ায়। পরবর্তীতে ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের প্রতিহত করতে গেলে সংঘর্ষের সৃষ্টি হয়। একপর্যায়ে আইডিয়াল কলেজের চারশত শিক্ষার্থী ঢাকা কলেজের গেইটে হামলা করে। 

এসময় ঢাকা কলেজের অনার্সের কিছু শিক্ষার্থী ঢাকা কলেজ অডিটোরিয়ামের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠান শেষ করে আইডিয়াল কলেজের দিকে শিক্ষার্থীদের যেতে বলে। তখন কলেজ অডিটোরিয়ামের সামনে উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হলে নবীনবরণ আয়োজনকারী দুইজন শিক্ষার্থী আহত হয়। 

ইনোভেশন ফেয়ার ২০২৬-এ চ্যাম্পিয়ন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইউনিসেফে ইন্টার্নশিপের সুযোগ, করুন আবেদন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আমন্ত্রণ দুই দফায় পেয়েছিলেন তারেক রহমান, দাবি ভারতীয় পররাষ্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক নিয়োগ দেবে সাব-ব্রাঞ্চ ইনচার্জ, …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ প্রাথমিকভাবে চূড়ান্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলের নবীনবরণ থাকায় জবির ফিন্যান্স বিভাগের সেমিস্টার ফা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9